রবিবার ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
২৯ অক্টোবর ইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে টানা ৩ দিন পর চালু করা হয়েছে বাংলাদেশ ব‍্যাংকের ওয়েবসাইট বিএনপি নোট অব ডিসেন্ট নিয়ে বিবেচনা করবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনা দুঃখজনক: ধর্মমন্ত্রী নরসিংদী মোটরসাইকেল ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু এখন আন্দোলন নয়, সবাইকে উন্নয়নকাজে সহযোগিতা করতে হবে: খাদ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর নতুন বিনিয়োগ তৈরি করবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশকে কূটনৈতিক ভারসাম্য রক্ষায় সর্তকতার পরামর্শ বিশ্লেষকদের আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
Advertise with us

দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

ঢাকাসহ দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত অভ্যন্তরীণ নদীবন্দর সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

দুপুর ১টা পর্যন্ত দেওয়া এ সতর্ক বার্তায় বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে এসব এলাকার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এদিকে আজ দেশের আট বিভাগেই বৃষ্টির আভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

অধিদপ্তরের বিভাগীয় বুলেটিনের তথ্য অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে স্থানভেদে বৃষ্টির তীব্রতা ও বিস্তৃতিতে কিছুটা তারতম্য থাকতে পারে। সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে।

বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়ার বার্তা দেওয়া হয়েছে। আবহাওয়া পূর্বাভাসের তাপমাত্রার চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, শনিবার রংপুর বিভাগে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং সর্বনিম্ন ২৭.০ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের মধ্যে সর্বনিম্ন। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানী ঢাকায় সর্বোচ্চ ৩৪.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। অন্যান্য বিভাগীয় শহরের মধ্যে চট্টগ্রামে সর্বোচ্চ ৩২.৪ ও সর্বনিম্ন ২৫.২ ডিগ্রি, রাজশাহীতে সর্বোচ্চ ৩৪.২ ও সর্বনিম্ন ২৬.০ ডিগ্রি, ময়মনসিংহে সর্বোচ্চ ৩৪.১ ও সর্বনিম্ন ২৬.১ ডিগ্রি, খুলনায় সর্বোচ্চ ৩২.৫ ও সর্বনিম্ন ২৫.৫ ডিগ্রি এবং বরিশালে সর্বোচ্চ ৩২.৪ ও সর্বনিম্ন ২৬.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়