রবিবার ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বাংলাদেশকে বিশ্ব-দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী ৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা; ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব সাত জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত নরসিংদী ট্রাকের সঙ্গে টোরিকশার মুখোমুখি সংঘর্ষ নিহত ১, আহত ৫ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র বন্ধ করার সিদ্ধান্ত দেশের মানুষের জন্য যা ভালো, সরকার তা-ই করবে ‌‌‘আমরা এ দেশেই থাকব’: সমবায় প্রতিমন্ত্রী গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
Advertise with us

ভিসিকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগে একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভিসিকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগে একজন গ্রেফতার

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে (ভিসি) জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানো এবং তার ব্যক্তিগত সহকারীকে (পিএস) মারধরের অভিযোগের মামলায় আব্দুস সালাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) তাকে গ্রেফতার করা হয়।

কর্মকর্তারা জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে আব্দুস সালামকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

এর আগে, মঙ্গলবার (৬ অক্টোবর) অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে রাজপাড়া থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পিএস নাজমুল হোসাইন।

সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক জানান, ‘আপামর ছাত্র-জনতা’ পরিচয়ে একদল ব্যক্তি মিছিল নিয়ে জোর করে ক্যাম্পাসে তার কার্যালয়ে প্রবেশ করে।

তিনি জানান, এ সময় তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দেওয়া হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কাজ ঢাকার ঠিকাদারদের দেওয়ার অভিযোগ তোলা হয়।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে সেকশন অফিসার ও উপাচার্যের পিএস নাজমুল হোসাইনকে মারধর করা হয়। পরে, আগে থেকে লিখে আনা পদত্যাগপত্রে উপাচার্যকে জোর করে স্বাক্ষর করানো হয়।

ঘটনার সময় কক্ষ থেকে কম্পিউটারের সিপিইউ এবং জরুরি যন্ত্রপাতি খুলে নিয়ে যায় তারা। পুরো ক্যাম্পাসের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করে দেয়াও হয়। ঘটনার পর হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়