শনিবার ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারাই বর্তমান সরকারের সময় বড় প্রাপ্তি: রিজভী মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েতে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা নেয়া হবে: কৃষিমন্ত্রী পদ্মায় ট্রলার দুর্ঘটনায় দু’জন উদ্ধার হলেও ১৪ ঘণ্টা পরও নিখোঁজ এক যুবক টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত অভিযানের ভয়ে তালাবদ্ধ কলকাতার হোটেল-রেস্ট হাউজ, বিপাকে বাংলাদেশি পর্যটক তরুণ-শিক্ষার্থী সবাই মিলে দেশ পুনর্গঠন করলে কেউ ঠেকাতে পারবে না: প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে ৫৪২ জন গ্রেপ্তার, মামলা ৫১ বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টির আভাস
Advertise with us

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে সেই চেষ্টা প্রতিহত করেছে। শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার সামন্তা সীমান্তে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, শনিবার ভোর প্রায় ৫টার দিকে বিএসএফ সামন্তা সীমান্ত দিয়ে ৬ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন।

তিনি জানান, বিষয়টি বিজিবির টহল দলের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুশইনের চেষ্টা প্রতিহত করে। বর্তমানে ওই ৬ জন ভারতীয় ভূখণ্ডে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৩০ গজ ভেতরে অবস্থান করছেন।

বিজিবির পক্ষ থেকে বিষয়টি বিএসএফকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়