সোমবার ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
নৈশভোজে মিত্রদের কী বার্তা দিতে চান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন দূরত্ব ঘোচানোর উদ্যোগ নাকি নিছক সৌজন্য সাক্ষাৎ? ১৯ জুলাই : কমপ্লিট শাটডাউন কর্মসূচি, ইন্টারনেটহীন দেশে রাজপথ পরিণত হয়েছিল রণক্ষেত্রে ৫ ব্যাংক একীভূতকরণ : সংখ্যাই বলছে সংকট কতটা গভীর কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত নদীর ওপর ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু, আহত ৪ ভারতে যাত্রা শুরু প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের, উদ্বোধন করলেন মোদি
Advertise with us

সদরঘাটে ট্রলারডুবি: নিখোঁজ দুই যাত্রী সাঁতরে অন্য পাড়ে উঠেছেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সদরঘাটে ট্রলারডুবি: নিখোঁজ দুই যাত্রী সাঁতরে অন্য পাড়ে উঠেছেন

রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া দুই যাত্রী জীবিত আছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তারা নদী সাঁতরে অপর পাড়ে উঠেছিলেন। পরে পরিবারের মাধ্যমে ট্রলারের মালিককে বিষয়টি জানানো হয়। এর পর অন্য কোনও নিখোঁজের অভিযোগ না থাকায় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শেষ করে স্টেশনে ফিরে গেছে। এর আগে রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল থেকে ঢাকাগামী ‘সুন্দরবন-১২’ লঞ্চের ধাক্কায় একটি নতুন ট্রলার ডুবে যায়। ট্রলারে ১০ জন আরোহী ছিলেন। প্রথমে আটজনকে উদ্ধার করা সম্ভব হলেও দুজন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হয়েছিল।

পরে জানা যায়, নিখোঁজ দুই ব্যক্তি নদী সাঁতরে অপর পাড়ে উঠে যান। তাদের কাছে মোবাইল ফোন না থাকায় তারা সঙ্গে সঙ্গে কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরবর্তী সময়ে পরিবারের মাধ্যমে ট্রলারের মালিককে বিষয়টি জানালে তিনি তাদের নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত করেন।

এর পর আর কোনও নিখোঁজের অভিযোগ না থাকায় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান সমাপ্ত করে স্টেশনে ফিরে যায়।

নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা এর আগে জানান, ট্রলারটি গাজীপুরের কড্ডাবাজার থেকে নতুন তৈরি করে কুমিল্লার মুরাদনগরে নেওয়া হচ্ছিল। শ্যামবাজার ঘাট এলাকায় পৌঁছানোর পর ট্রলারটির প্রপেলার কোনো কিছুর সঙ্গে আটকে গেলে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। নদীর মাঝখানে স্থির হয়ে থাকা অবস্থায় বরিশাল থেকে ঢাকাগামী ‘সুন্দরবন-১২’ লঞ্চটি ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়