শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বন্যার কারণে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের নেপাল থেকে বিদ্যুৎ সরবরাহ হুইল চেয়ারে করে অধিবেশনে মির্জা আব্বাস, স্বাগতম জানিয়েছেন স্পিকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দুদকের চিঠি আসিফ মাহমুদসহ ৪ জনের তথ্য চেয়ে বীমা খাতে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করলো আইডিআরএ হয়রানি ও মিথ্যা মামলা বন্ধের ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ রাষ্ট্রপতির ঝিনাইদহে সাড়ে তিন লাখ টাকার অবৈধ ভারতীয় ওষুধসহ দম্পতি গ্রেপ্তার রাষ্ট্রীয় তেল শোধনাগার প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করছে আইএসডিবি মির্জা আব্বাস প্রথমবারের মতো জাতীয় সংসদে নিজ অফিসে ২০২৭ সালে ৮ থেকে ১৭ জানুয়ারি দুই পর্বে বিশ্ব ইজতেমা: স্বরাষ্ট্রমন্ত্রী কওমি-হিফজ শিক্ষার সঙ্গে সরকারের যে কমিটমেন্ট ছিল, তা রাখা হয়নি: জামায়াত আমির
Advertise with us

সাড়ে পাঁচ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাড়ে পাঁচ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল শুরু

ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় ৫ জন নিহতের ঘটনায় ক্ষিপ্ত এলাকাবাসীর অবরোধ ও গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ায় বন্ধ থাকা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।

শনিবার (১২ জুলাই) রাত ১২টার দিকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে এই মহাসড়কটি বন্ধ ছিল।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাঙ্গার আলগী ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমের ট্রাকের চাকা ফেটে যায়। এ সময় ডিমের গাড়িটি সড়কের ওপর উল্টে পড়ে। এর ফলে ডিম সড়কের ওপর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ডিম কুড়াতে এগিয়ে আসে। ওই সময় ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস তাদের পিষে চলে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে চারজন নিহত ও হাসপাতালে একজন মারা যান। পরে এলাকাবাসী উত্তেজিত হয়ে তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, একটি বাস কয়েকজনকে চাপা দিয়ে চলে যাওয়ার পর স্থানীয়রা কয়েকটি গাড়িতে আগুন দেয়। পাশাপাশি তারা মহাসড়কে অবস্থান করে যান চলাচল বন্ধ করে দেয়। পরে রাত ১০টার দিকে স্থানীয় লোকজন চলে গেলেও পুড়িয়ে দেওয়া গাড়িগুলো রেকার দিয়ে সড়কের মাঝখান থেকে সরাতে কিছুটা সময় লাগে। রাত ১২টার দিকে আমরা ওই তিনটি যানবাহন মাঝখান থেকে সরিয়ে সড়কের পাশে আনি।

তিনি বলেন, পুড়িয়ে দেওয়া তিনটি গাড়িসহ ডিমের ট্রাকটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়