মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সড়ক দুর্ঘটনায় তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিতে নতুন উদ্যোগ সরকারের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম নিয়ে বৈঠক জাতীয় নির্বাচনের থেকেও স্থানীয় সরকার নির্বাচনে বেশি গুরুত্ব দিচ্ছে সিইসি ভারতের টানা প্রচেষ্টার পরও স্থগিত হয়ে গেল প্রধানমন্ত্রীর দিল্লি সফর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন রাষ্ট্রপতি অর্থনীতি বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল রেখে দেশসেবা করাই আমার মূল লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করেছেন ‘গার্ড অব অনার’ নিয়ে বঙ্গভবনে অফিস কার্যালয়ে প্রবেশ করেছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আজ বঙ্গভবনে উঠছেন ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি প্রস্তাব
Advertise with us

ইরান-যুক্তরাষ্ট্রের নতুন উত্তেজনা, আলোচনায় তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরান-যুক্তরাষ্ট্রের নতুন উত্তেজনা, আলোচনায় তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনায় আজ তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ সফরের তথ্য নিশ্চিত করেছেন। পাকিস্তানের দুটি সরকারি সূত্রও সফরের বিষয়টি জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, তেহরান সফরে ইরান-পাকিস্তান সম্পর্কের পাশাপাশি চলমান যুদ্ধ পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার হুমকি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন আসিম মুনির।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে শুরু হওয়া সংঘাত থামাতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতার উদ্যোগ নিয়েছিল পাকিস্তান। ফলে নতুন করে মুনিরের তেহরান সফরকে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানও এর জবাবে পাল্টা সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তানের সেনাপ্রধানের সফর আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়