বৃহস্পতিবার ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ব্যাটারিচালিত রিকশা নিয়ে সরকারের নতুন উদ্যোগ নতুন আরও ৩ ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের মির্জা ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, বিএনপির দল ও সরকারের তিন পদে সম্ভাব্য উত্তরসূরি কারা ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ ছড়িয়ে পড়া প্রচারণা অসত্য-দাবি পুলিশের গ্যাস-বিদ্যুৎ সমস্যায় ভোগান্তিতে শিল্প উদ্যোক্তারা: জ্বালানিমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক: পুরনো কাঠামো বনাম নতুন বাস্তবতা ‘সড়ক নিরাপদ নয়’ বলার দিন শেষ, এখন ব্যবস্থা নেয়ার প্রশ্ন: জাইমা রহমান গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: জ্বালানি প্রতিমন্ত্রী হাতিয়ায় বৈরী আবহাওয়ার কারণে তিনটি মাছধরা ট্রলার ডুবি, ৪৮ জেলে উদ্ধার ৩ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ
Advertise with us

মোবাইল ফোন মেরামতে ৫০০ তরুণকে প্রশিক্ষণ দেবে মেটলাইফ ও মাইডাস

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মোবাইল ফোন মেরামতে ৫০০ তরুণকে প্রশিক্ষণ দেবে মেটলাইফ ও মাইডাস

ঢাকা ও চট্টগ্রামের ৫০০ তরুণকে মোবাইল ফোন মেরামত ও উদ্যোক্তা উন্নয়নের প্রশিক্ষণ দেবে মেটলাইফ ফাউন্ডেশন ও মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস (মাইডাস)।

এ লক্ষ্যে দুই বছর মেয়াদি একটি দক্ষতা উন্নয়ন কর্মসূচি চালু করেছে প্রতিষ্ঠান দুটি।

কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীদের মোবাইল ফোন মেরামত ও রক্ষণাবেক্ষণের হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হবে। পাশাপাশি উদ্যোক্তা হিসেবে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করা হবে।

মেটলাইফ ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশে বর্তমানে মোবাইল ফোন সংযোগের সংখ্যা ১৮ কোটি ৭০ লাখের বেশি। প্রায় ৭৫ শতাংশ পরিবারের কাছে স্মার্টফোন রয়েছে। মোবাইল ফোনের ব্যবহার বাড়ায় মেরামত ও রক্ষণাবেক্ষণ খাতেও কাজের সুযোগ তৈরি হয়েছে।

এই কর্মসূচির মাধ্যমে তরুণদের বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন এবং আয় ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা করার কথা জানিয়েছে মেটলাইফ ফাউন্ডেশন।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “আর্থিক নিরাপত্তার ভিত্তি তৈরি হয় অর্থনৈতিক সুযোগের মাধ্যমে। মাইডাসের সঙ্গে এই পার্টনারশিপ তরুণদের মধ্যে ব্যবহারিক ও বাজার-চাহিদাসম্পন্ন দক্ষতা গড়ে তোলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

তিনি বলেন, তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে আয় ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরিতে সহায়তা করাই এই উদ্যোগের লক্ষ্য।

মাইডাসের চেয়ারম্যান পারভীন মাহমুদ বলেন, স্থানীয় পর্যায়ে কাজের অভিজ্ঞতা ও মেটলাইফ ফাউন্ডেশনের সহায়তায় তরুণদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করা হবে।

তিনি বলেন, “এ ধরনের কর্মসূচি শুধু কর্মসংস্থানের সুযোগই তৈরি করবে না, বরং বাংলাদেশে আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উদ্যোক্তাবান্ধব পরিবেশ গড়ে তুলতেও ভূমিকা রাখবে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়