সোমবার ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সর্বজনীন বাসস্থান নিশ্চিত করা জন্য সরকার প্রতিজ্ঞবদ্ধ: প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরা পৌরশহরে দীর্ঘদিন অচল পুলিশের স্থাপন করা সিসিটিভি দাম বেড়েছে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের বেশি দামে এলপিজি বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা নগরায়নের লক্ষ্যে সরকার প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে টাঙ্গাইলে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত, আটক ২ তানজানিয়া আইপিইউ সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার দেশের বাজারে আবারও বেড়েছে এলপিজি গ্যাসের দাম চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ১৯টি ককটেল জব্দ
Advertise with us

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে পরিবারসহ বাংলাদেশি সাংবাদিক নিহত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে পরিবারসহ বাংলাদেশি সাংবাদিক নিহত

ভারতের কলকাতায় হোটেল অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত (৪০), তার স্ত্রী আফসানা শারমীন (২৫), সন্তান স্বর্ণশীষ দত্ত (৩) এবং শ্বশুর আকরাম আলী (৬৪) নিহত হয়েছেন।

দেবাশীষ দত্ত আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি এবং কুষ্টিয়া থেকে প্রকাশিত আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।

দেবাশীষ দত্তের পরিবার থেকে চারজনেরই মৃত্যুর খবর জানানো হয়েছে। চিকিৎসার জন্য তারা প্রথমে চেন্নাই এবং পরে কলকাতায় অবস্থান করছিলেন।

জানা গেছে, মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ২টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি ভবনের তৃতীয় তলায় হোটেল শিখা ইন-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান বলেন, সাংবাদিক দেবাশীষ দত্তের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকায় এবং তার শ্বশুর আকরাম আলীর বাড়ি থানাপাড়া এলাকায়। অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য গত ৩ আগস্ট দেবাশীষ দত্ত ভারতের ব্যাঙ্গালোরে গিয়েছিলেন।

দেবাশীষের বাড়িতে গিয়ে দেখা যায় তার আট বছর বয়সী মেয়ে এবং বাবা-মা বারবার কান্নায় মূর্ছা যাচ্ছেন।

দেবাশীষের সাংবাদিক বন্ধু তৌহিদী হাসান বলেন, গত ৩ আগস্ট চিকিৎসার জন্য পরিবারসহ চেন্নাই যান দেবাশীষ। সোমবার রাতে চেন্নাই থেকে এয়ারে কলকাতায় আসেন তারা। আজকেই তাদের কুষ্টিয়া ফিরে আসার কথা ছিল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়