
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট | ৮ বার পঠিত | পড়ুন মিনিটে

মহেশখালীতে ক্ষতিগ্রস্ত এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালের দুইটি বয়লারই সচল হয়েছে। তবে এখনো দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট সমাধান হয়নি।
দেশজুড়ে তীব্র গ্যাস সংকট এবং এর ফলে জনজীবনে সৃষ্ট ভোগান্তি এখনও আগের মতোই অপরিবর্তিত রয়েছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনিশ্চয়তা এবং কারিগরি ত্রুটির কারণে সরবরাহ ব্যবস্থার ঘাটতি কাটছে না।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। অপেক্ষার পাল্লা কমে আসলেও মিলছে না চাহিদামতো গ্যাস।
এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা। গ্যাসের চাপ কিছুটা বৃদ্ধি পেলেও অনেক স্টেশনে গ্যাস দিতে সময় বেশি লাগছে।
সিএনজি ও রাইড শেয়ারিং চালকেরা বলছেন, গ্যাসের সংকটে গাড়ি ও সিএনজি চালাতে না পারায় তাদের আয় অনেক কমে গেছে। স্টেশন মালিকরা বলছেন, সরবরাহ ঘাটতির কারণে চাহিদা অনুযায়ী গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না।
