মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সড়ক দুর্ঘটনায় তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিতে নতুন উদ্যোগ সরকারের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম নিয়ে বৈঠক জাতীয় নির্বাচনের থেকেও স্থানীয় সরকার নির্বাচনে বেশি গুরুত্ব দিচ্ছে সিইসি ভারতের টানা প্রচেষ্টার পরও স্থগিত হয়ে গেল প্রধানমন্ত্রীর দিল্লি সফর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন রাষ্ট্রপতি অর্থনীতি বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল রেখে দেশসেবা করাই আমার মূল লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করেছেন ‘গার্ড অব অনার’ নিয়ে বঙ্গভবনে অফিস কার্যালয়ে প্রবেশ করেছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আজ বঙ্গভবনে উঠছেন ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি প্রস্তাব
Advertise with us

চলতি মাসে ৪৪২ কন্টেইনার পণ্য ই-নিলামের উদ্যোগ চট্টগ্রাম কাস্টমসের

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চলতি মাসে ৪৪২ কন্টেইনার পণ্য ই-নিলামের উদ্যোগ চট্টগ্রাম কাস্টমসের

চট্টগ্রাম কাস্টমস হাউস অখালাসকৃত ও নিলামযোগ্য বিভিন্ন পণ্য নিষ্পত্তির লক্ষ্যে নিয়মিত নিলামের ধারাবাহিকতায় চলতি মাসে নিলামযোগ্য ৪৪২ কন্টেইনার পণ্য ই-নিলাম পদ্ধতিতে বিক্রির উদ্যোগ নিয়েছে। আজ (সোমবার, ২৪ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক জারিকৃত নিলামের স্থায়ী আদেশ ও বিশেষ আদেশ অনুসারে বিশেষ ই-অকশন নম্বর-১০/২০২৬ এ সর্বমোট ১০১ লট রয়েছে যার কন্টেইনার সংখ্যা ২৯০টি। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, যন্ত্রপাতি-যন্ত্রাংশ, প্লাস্টিক ওয়েস্টেজ (স্ক্র্যাপ), চেস্ট ফ্রিজার, পাইপ, বিভিন্ন ধরনের সুতা, বিভিন্ন ধরনের কাপড়, সোলার মডিউল, বিভিন্ন ধরনের লবণ, কাগজ, টাইলস, গৃহস্থালি পণ্য এবং ৮৬টি পুরাতন খালি কন্টেইনার ইত্যাদি। এসব পণ্যচালানের নিলামে কোনো সংরক্ষিত মূল্য (রিজার্ভড ভ্যালু) থাকছে না।

এনবিআরের জারি করা স্থায়ী আদেশ অনুসারে, ই-অকশন নম্বর-০৯/২০২৬ এ ১০৯ লটে মোট ১৫২ কন্টেইনার পণ্য নিলামে বিক্রি করা হবে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ক্যাপিটাল মেশিনারিজ, বিভিন্ন ধরনের ফেব্রিক্স, পিভিসি ফ্লেক্স ব্যানার, বিভিন্ন ধরনের কেমিক্যাল, এসির যন্ত্রাংশ, টাইলস, স্টেইনলেস স্টিল কয়েল, স্ক্যানার, ব্যাডমিন্টন র‍্যাকেট, এলিভেটর এবং লবণসহ অন্যান্য পণ্য।

নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় এই নিলাম কার্যক্রম পরিচালিত হবে বলে জানায় এনবিআর। সংস্থাটি জানায়, নিলাম কার্যক্রম অধিকতর প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে ই-অকশনের পণ্য ৩০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর এবং বিশেষ ই-অকশনের পণ্য ৩০ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অফিস চলাকালে বিডারদের জন্য সরেজমিনে পরিদর্শন করে অনলাইনে বিড করার ব্যবস্থা রয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী ক্রেতারা ঘরে বসেই কাস্টমসের অফিসিয়াল ই-নিলাম পোর্টালে (https://auction.bdcustoms.gov.bd) নিবন্ধন করে ই-অকশনের দরপত্র ২৭ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত এবং বিশেষ ই-অকশনের দরপত্র ২৭ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত অনলাইনে দাখিল করতে পারবেন। অনলাইন বিডিংয়ের সময় প্রস্তাবিত দরমূল্যের ন্যূনতম ১০ শতাংশ জামানতের স্ক্যান কপি আপলোড করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মূল কাগজপত্র দাখিল করতে হবে। সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর প্রযোজ্য শর্ত পরিপালন সাপেক্ষে পণ্যসমূহ খালাস গ্রহণ করতে হবে।

এনবিআর জানায়, আগামী ১৬ সেপ্টেম্বর দুপুর ৩টা ৩০ মিনিটে ই-অকশনের দরপত্র বাক্স উন্মুক্ত করা হবে এবং আগামী ২০ সেপ্টেম্বর সকাল ১১টায় বিশেষ ই-অকশনের দরপত্র বাক্স উন্মুক্ত করা হবে। তাই নিলাম সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ই-অকশন পোর্টাল পরিদর্শনের জন্য বিডারদের অনুরোধ জানায় সংস্থাটি।

এনবিআর আশা করছে, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় সম্পদের কার্যকর ব্যবস্থাপনায় প্রযুক্তি-নির্ভর এ নিলাম কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের কর্ম উপযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি, বিদ্যমান কন্টেইনার জট নিরসন, ভৌত ও আর্থিক নিরাপত্তাসহ জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সর্বোপরি রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধকল্পে চট্টগ্রাম কাস্টমস হাউস অখালাসকৃত ও নিলামযোগ্য বিভিন্ন পণ্য নিষ্পত্তির লক্ষ্যে নিয়মিতভাবে এ নিলাম আয়োজন করে থাকে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়