সোমবার ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
কিশোরীর মৃত্যুর পর মতিঝিলে ইসলামী ব্যাংক হাসপাতালে হামলা, আহত ৩০ বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনার চার মাসেও গতি নেই সর্বজনীন বাসস্থান নিশ্চিত করা জন্য সরকার প্রতিজ্ঞবদ্ধ: প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরা পৌরশহরে দীর্ঘদিন অচল পুলিশের স্থাপন করা সিসিটিভি দাম বেড়েছে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের বেশি দামে এলপিজি বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা নগরায়নের লক্ষ্যে সরকার প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে টাঙ্গাইলে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত, আটক ২ তানজানিয়া আইপিইউ সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার
Advertise with us

ঢাকা দক্ষিণ সিটিতে রিকশা চলাচলের নতুন নীতিমালা তৈরি হচ্ছে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা দক্ষিণ সিটিতে রিকশা চলাচলের নতুন নীতিমালা তৈরি হচ্ছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানিয়েছেন, রিকশার জন্য নীতিমালা তৈরি করা হচ্ছে। তাই ঢাকা দক্ষিণের চারটা অঞ্চলের রাস্তায় শুধু রিকশা চলাচল করতে পারবে, এর বাইরে তারা চলাচল কর‍তে পারবে না।

আজ (বুধবার, ১৯ আগস্ট) সকালে রাজধানীর সায়েন্সল্যাবে দক্ষিণ সিটির পরিচ্ছন্নতা ও উচ্ছেদর সমন্বিত অভিযানে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘উত্তরের কোনো রিকশা দক্ষিণে চলাচল করতে পারবে না। নীতিমালা অনুযায়ী রিকশা এবং চালকের লাইসেন্স নিতে হবে।’

বিপণী বিতানগুলোকে তাদের সামনের জায়গা নিজেদের পরিষ্কার রাখতে হবে, যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি পাঁচ মাস ধরে অনুরোধ করার পরও যেসব ব্যবসায়ীরা ট্যাক্স দেয় নাই, লাইসেন্স করে নাই, আইন মানে নাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণ দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।

ফুটপাত প্রসঙ্গে প্রশাসক আব্দুস সালাম বলেন, ‘রাস্তায় কোনো হকার বসতে পারবে না, বড় ফুটপাতে পথচারীদের চলাচলের পর জায়গা থাকলে সেখানে হকার বসতে পারবে।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়