শুক্রবার ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বিদেশে পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনার কার্যক্রম গ্রহণের সুপারিশ চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত চট্টগ্রামের বিসিএসআইআর গবেষণা কেন্দ্রে এসি বিস্ফোরণ শিক্ষাক্ষেত্রে অবদান রাখা, গুণি মানুষদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী মিষ্টির পদত্যাগের প্রতিশ্রুতির বাস্তবায়ন করেছেন: অ্যাটর্নি জেনারেল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কাজে লাগিয়ে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টি করছে: প্রধানমন্ত্রী ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার হাসপাতাল থেকে হাতকড়া পরা অবস্থায় আসামি পলাতক প্রধানমন্ত্রীকে বহনকারী বাস ফেনী পৌঁছেছেন সরকার বেহেশতের গ্যারান্টি দিতে পারবে না কিন্তু উন্নয়নের গ্যারান্টি দেবে: মীর শাহে আলম
Advertise with us

তুর্কি সিরিজ ‘অনন্ত ভালোবাসা’ বাংলা ভাষায় প্রচার শুরু

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তুর্কি সিরিজ ‘অনন্ত ভালোবাসা’ বাংলা ভাষায় প্রচার শুরু

বিশ্বনন্দিত তুর্কি সিরিজ ‘অনন্ত ভালোবাসা’ এবার বাংলা ভাষায়। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় দীপ্ত টিভির উদ্যোগে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে এ সিরিজের একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে ১ম ও ২য় পর্ব দেখানো হয়। এ ছাড়াও সিরিজটি থেকে বিভিন্ন কুইজ এবং সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন দর্শকরা।

অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে শনি থেকে বৃহস্পতি প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে। পুনঃপ্রচার পরদিন সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে। দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে একইসঙ্গে দেখা যাবে এই ধারাবাহিক।

গল্পের কেন্দ্রীয় চরিত্র কেমাল সৈদেরে। সে মধ্যবিত্ত পরিবারের একজন মেধাবী যুবক। অন্যদিকে, নিহান সেজিন ধনী পরিবারের এক তরুণী। সম্পূর্ণ ভিন্ন সামাজিক অবস্থান থাকা সত্ত্বেও তাদের মধ্যে গভীর প্রেম গড়ে উঠে। তবে পারিবারিক ও সামাজিক বাধা, বিশেষ করে ক্ষমতাধর ও প্রভাবশালী ব্যবসায়ী এমির কোজওলুর কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। নিহানের প্রতি এমিরের একতরফা আসক্তির কারণে বিভিন্ন ষড়যন্ত্রের, পারিবারিক সংকট এবং ভাইয়ের জীবন বাঁচানোর প্রয়োজনে নিহান বিয়েতে সম্মতি দেয়।

এদিকে, হৃদয়ভাঙা কেমাল শহর ছেড়ে চলে যায় এবং কয়েকবছর পর একজন সফল প্রকৌশলী হিসেবে ফিরে আসে। এই সময়ে গল্পে প্রতিশোধ, গোপন সত্য, ক্ষমতার দ্বন্দ্ব এবং আত্মত্যাগের নানা উপাদান যুক্ত হয়। কেমাল ও এমিরের মধ্যে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে, যেখানে নিহান মাঝখানে পড়ে যায়। গল্পের অগ্রগতির সাথে সাথে প্রকাশ পায় নানা লুকানো সত্য এবং চরিত্রগুলোর জটিল সম্পর্ক।

বিভিন্ন চরিত্রে কণ্ঠাভিনেতা হিসেবে রয়েছেন কেমাল সৈদেরে (শফিকুল ইসলাম), নিহান সেযিন (রুবাইয়া মতিন গীতি), এমির কোজওলু (মোর্শেদ সিদ্দিকী মরু), যেইনেপ সৈদেরে (নাদিয়া ইকবাল), আসু আলাজাহান (জয়শ্রী মজুমদার লতা), ওযান সেযিন (খায়রুল আলম হিমু), লেইলা (মেরিনা আক্তার), তারিক সৈদেরে (শাহরিয়ার রানা জুয়েল), ফেহিমে (শারমিন মৃত্তিকা), হুসেইন সৈদেরে (অশোক বসাক), ভিলদান সেযিন (পর্ণা মিটিল্ডা কস্তা), ওনদার সেযিন (সজিব রায়), সালিহ (সাইফুল ইসলাম শিহাব), বানু (মেরিনা আফরোজ শিপু), তুফান (রফিকুল ইসলাম)। কণ্ঠাভিনয়ের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জয়শ্রী মজুমদার লতা।

মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে অনন্ত ভালোবাসা’র অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। ধারাবাহিকটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর মেরিনা আক্তার মিতু। প্রযোজনা করেছেন মাসুদ মিয়া।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়