সোমবার ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
কিশোরীর মৃত্যুর পর মতিঝিলে ইসলামী ব্যাংক হাসপাতালে হামলা, আহত ৩০ বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনার চার মাসেও গতি নেই সর্বজনীন বাসস্থান নিশ্চিত করা জন্য সরকার প্রতিজ্ঞবদ্ধ: প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরা পৌরশহরে দীর্ঘদিন অচল পুলিশের স্থাপন করা সিসিটিভি দাম বেড়েছে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের বেশি দামে এলপিজি বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা নগরায়নের লক্ষ্যে সরকার প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে টাঙ্গাইলে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত, আটক ২ তানজানিয়া আইপিইউ সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার
Advertise with us

পৃথক অভিযানে কুষ্টিয়ার সীমান্তে ৬ কোটি টাকার জাল ও গাঁজা জব্দ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৯ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পৃথক অভিযানে কুষ্টিয়ার সীমান্তে ৬ কোটি টাকার জাল ও গাঁজা জব্দ

কুষ্টিয়ার সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি ৭৪ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ কারেন্ট জাল, চায়না জাল ও গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)। জব্দ করা এসব মালামালের মোট সিজার মূল্য ৫ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।

গতকাল (মঙ্গলবার, ১৮ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজিবি জানায়, ১৬ আগস্ট রাতে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের চিলমারী ইউনিয়নের অন্তর্গত চরচিলমারী বিওপির আওতাধীন পদ্মা নদী এলাকায়, বিজিবির একটি টহল দল দেশীয় নৌকা ও স্পিডবোটযোগে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৫০ কেজি ভারতীয় কারেন্ট জাল ও ৪ হাজার ৮৪৫কেজি চায়না জাল জব্দ করা হয়। পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জালগুলো পরিমাপ শেষে বিধি অনুযায়ী পুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়া ১৮ আগস্ট রাত ১টা ৫০মিনিটে রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৩৭/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মালিকবিহীন ১৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

গভীর রাতে পরিচালিত এই অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়, পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় মাদক উদ্ধার করা হয়।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি নিশ্চিত করেছেন যে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ বন্ধ এবং দেশের নদীমাতৃক সম্পদ রক্ষায় বিজিবির এই কঠোর নজরদারি ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়