মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
‘৭ জনের ফাঁসির রায়ে একটা ককটেল বিস্ফোরণ বড় কিছু নয়’: স্বরাষ্ট্রমন্ত্রী রমেক হাসপাতালে এসি নামমাত্র, ৫৮টি এসির ৪৬টিই অকেজো চট্টগ্রামে অনলাইন প্রতারণার দায়ে গ্রেপ্তার ৬২ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু ঢাকা-পাটুরিয়া মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৩ গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে, ২২ দিন ইলিশ ধরা ও কেনাবেচাতে নিষেধাজ্ঞা দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের সরকারি ছুটি ফরিদপুরে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ
Advertise with us

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০১ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুদৃঢ় ও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।এবং দু’দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশে মার্কিন বিনিয়োগ সম্প্রসারণের পরিবেশ তৈরি নিয়ে বিস্তারিত কথা হয়েছে।

বৈঠকে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি এবং স্থায়ী সমাধান নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ এই সংকট নিরসনে আন্তর্জাতিক মহলের আরও জোরালো ভূমিকা ও প্রত্যাশার কথা তুলে ধরে।দক্ষিণ এশীয় অঞ্চলের নিরাপত্তা, ভূ-রাজনৈতিক স্থিতিশীলতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়