
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট | ১৫ বার পঠিত | পড়ুন মিনিটে

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা মো. হুমায়ুন কবীরকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ভারত যাওয়ার সময় তাকে আটক করা হয়। আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
আটক মো. হুমায়ুন কবীর টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোড়াই ইউনিয়ন পশ্চিম আওয়ামী লীগের সভাপতি।
ওসি সাইফুর রহমান বলেন, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ‘স্টপলিস্টে’ তালিকাভুক্ত একজন আসামি হওয়ায় তাকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে মামলার সত্যতা পাওয়ায় তাকে বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে। তার নামে মির্জাপুর থানায় একটি রাজনৈতিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
