শুক্রবার ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বেহেশতের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী গঙ্গার পানি নিয়ে নবায়ন নয়, ভারতের সঙ্গে নতুন চুক্তি চায় বাংলাদেশ ডা. জুবাইদা রহমানও ফ্যামিলির কার্ড পাবেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চুয়েটে তৃতীয় দিনের মতো চলছে শাটডাউন কর্মসূচি সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স কুমিল্লায় কিশোরগ্যাং ও রাজনৈতিক বিরোধী অভিযানে ৬২৪ জন আটক বাংলাদেশ সময় ৩টায় জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা সরকার সাত মাসে ২ বার জ্বালানির দাম বাড়িয়ে দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে: এবি পার্টি পটুয়াখালী ট্রলার বিকল হয়ে ৫ দিন ভেসে থাকা ১৮ জেলেকে উদ্ধার
Advertise with us

মাছ ধরতে গিয়ে নিখোঁজ প্রবাসীর একদিন পর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাছ ধরতে গিয়ে নিখোঁজ প্রবাসীর একদিন পর মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর প্রবাসী ইউনুস আলীর (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রগুনাথপুর মরাঘাটি নলেয়া নদী থেকে রংপুরের ডুবুরি দল তার মরদেহদ উদ্ধার করে।

এরআগে, বৃহস্পতিবার মাছ ধরতে গিয়ে দুপুর থেকে নিখোঁজ ছিলেন এ প্রবাসী।

প্রবাসী ইউনুস আলী একই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। দীর্ঘ ১৫ বছর সৌদি আরবে থেকে সম্প্রতি বাড়িতে ফিরেছিলেন তিনি।

সাদুল্লাপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফজাহান ঝাউলার বাজার এলাকার নলেয়া নদীতে মাছ ধরতে যান ইউনুস। পরে রাত ১০টা বাজলেও ইউনুস আলী বাড়িতে না ফেরায় খুঁজতে থাকেন তার পরিবার ও স্বজনরা। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করে না পেয়ে পরে রাত সাড়ে ১০টার দিকে পুলিশকে জানায় পরিবার।

শুক্রবার সকালে প্রথমে সাদুল্লাপুর ফায়ার সার্ভিস এবং পরে তাদের খবরে রংপুর থেকে আসা ডুবুরি দল ইদিলপুর ইউনিয়নের রগুনাথপুর মরাঘাটির প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের নলেয়া নদী থেকে মরদেহ উদ্ধার করে।

সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রহমান বলেন, রংপুর থেকে আসা ৭ সদস্যের একটি টিম আড়াই ঘণ্টার চেষ্টা চালিয়ে মরদেহ উদ্ধার করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়