
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট | ১২ বার পঠিত | পড়ুন মিনিটে

জাতীয় সংসদের ‘সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি’র প্রথম বৈঠক আজ দুপুর ১২টায়, সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে সভাপতিত্ব করছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজকের বৈঠকের মূল এজেন্ডা হলো জুলাই জাতীয় সনদের ধারাবাহিকতা, সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ এবং পরবর্তী কর্মপরিকল্পনার রোডম্যাপ ঠিক করা।
গত ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রধান করে ১২ সদস্যের এই বিশেষ কমিটি গঠিত হয়।মূলত ১৭ সদস্যের কমিটি গঠনের পরিকল্পনা থাকলেও ৫টি আসন শূন্য রেখে বর্তমানে ১২ সদস্য নিয়ে এই বিশেষ কমিটি যাত্রা শুরু করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সভাপতি), চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। এছাড়া অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ব্যারিস্টার জয়নুল আবেদীন, জোনায়েদ সাকি (গণসংহতি আন্দোলন), নূরুল হক নূর (গণ অধিকার পরিষদ), এবং আন্দালিব রহমান পার্থ (বাংলাদেশ জাতীয় পার্টি)।
সংবিধান ‘সংশোধন’-এর পরিবর্তে ‘সংস্কার’-এর দাবিতে বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট এই কমিটিতে প্রতিনিধি দেয়নি এবং এর আগে সংসদ থেকেও ওয়াকআউট করেছে।
বিরোধী দল জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) এবং বাংলাদেশ খেলাফত মজলিস এই কমিটির মূল ধারণার সাথে দ্বিমত পোষণ করে তাদের কোনো প্রতিনিধি পাঠায়নি। সংসদ সচিবালয় জানিয়েছে, বিরোধী দল পরবর্তীতে নাম দিলে তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের পাশাপাশি সংবিধান সংস্কারের বিষয়ে একটি গণভোটও অনুষ্ঠিত হয়েছিল, যেখানে প্রায় ৬৯ শতাংশ ভোটার সংস্কারের পক্ষে রায় দিয়েছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারের দাবি জোরালো হয়।
‘কিন্তু বাংলাদেশের মানুষ এখনো সেই রাষ্ট্র সংস্কারের কোনো আশানরূপ ফল দেখে নি’, যার কারনে জনমনে নানান প্রশ্ন তৈরি হচ্ছে।
