শুক্রবার ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বন্যার কারণে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের নেপাল থেকে বিদ্যুৎ সরবরাহ হুইল চেয়ারে করে অধিবেশনে মির্জা আব্বাস, স্বাগতম জানিয়েছেন স্পিকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দুদকের চিঠি আসিফ মাহমুদসহ ৪ জনের তথ্য চেয়ে বীমা খাতে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে ১৪ কোটি টাকার দাবি পরিশোধ করলো আইডিআরএ হয়রানি ও মিথ্যা মামলা বন্ধের ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ রাষ্ট্রপতির ঝিনাইদহে সাড়ে তিন লাখ টাকার অবৈধ ভারতীয় ওষুধসহ দম্পতি গ্রেপ্তার রাষ্ট্রীয় তেল শোধনাগার প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করছে আইএসডিবি মির্জা আব্বাস প্রথমবারের মতো জাতীয় সংসদে নিজ অফিসে ২০২৭ সালে ৮ থেকে ১৭ জানুয়ারি দুই পর্বে বিশ্ব ইজতেমা: স্বরাষ্ট্রমন্ত্রী কওমি-হিফজ শিক্ষার সঙ্গে সরকারের যে কমিটমেন্ট ছিল, তা রাখা হয়নি: জামায়াত আমির
Advertise with us

চট্টগ্রাম বন্দরে আসা ১২ কোটির লেক্সাস-বিএমডব্লিউর চালান আটক

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম বন্দরে আসা ১২ কোটির লেক্সাস-বিএমডব্লিউর চালান আটক

ইউজড স্পেয়ার পার্টস ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরে আসা ৪টি গাড়ি, দুটি গাড়ির যন্ত্রাংশের চালান আটক করা হয়েছে। এসব পণ্যের কন্টেইনারের সামনের দিকে পার্টস দিয়ে সাজানো ছিল।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক সাগর সেন চট্টগ্রাম বন্দরের পিসিটিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, চালানটি বন্দরে আসার পর বিল অব এন্ট্রি দাখিল করা হয়নি। ফলে নিলামে চলে যায়। চারটি গাড়ির শুল্ককরসহ দাম প্রায় ১২ কোটি টাকা। গাড়িভেদে ১০৩ থেকে ৬২১ শতাংশ শুল্কযোগ্য। ৪০ ফুট লম্বা একটি কন্টেইনারে ৩ লেয়ারে গাড়িগুলো আনা হয়। কন্টেইনারের সামনের দিকে পার্টস দিয়ে সাজানো ছিল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানটি আটক করা হয়েছে। আমদানিকারক বা কেউ নিতে চাইলে বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে শুল্ককর জরিমানা দিতে হবে।

কাস্টমসের একটি নিবারক দল গত ৩১ আগস্ট দুপুর ২টায় অনুসন্ধান করে অসত্য ঘোষণায় আমদানিকৃত Lexus LX 600, Lexus SC, 430 BMW M5 গাড়িসহ অন্যান্য গাড়ির গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট খুঁজে পায়। অসত্য ঘোষণায় এই আমদানিতে জড়িত ক্রাউন অটোমোবাইল চক্র।

প্রাপ্ত গোয়েন্দা তথ্য এবং ASYCUDA World-এ দাখিলকৃত ম্যানিফেস্ট ও ওয়েবিল পর্যালোচনায় দেখা যায়, ক্রাউন অটোমোবাইল সার্ভিসেস মোংলা কাস্টম হাউসের মতো চট্টগ্রাম কাস্টম হাউস দিয়ে ‘Used Spare Parts of Motor Vehicles and Used/Second Hand Petrol Engine Fitted with Gear Box of Motor Vehicles’ ঘোষণায় জাপান থেকে ১টি কন্টেইনারে ১৬৭ প্যাকেজে ৮ হাজার ১৮ কেজি পণ্য আমদানি করেছে। প্রকৃতপক্ষে ওই পণ্য চালানে Lexus LX 600, Lexus SC 430 BMW M5, Honda B18C গাড়ি ছিল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়