শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
ডিএমপির অভিযানে ৫৪২ জন গ্রেপ্তার, মামলা ৫১ বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টির আভাস একীভূত ৫ ব্যাংকের আমানতের মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলে জীবিত উদ্ধার বন্ধ ট্রেন চালুর এজেন্ডাই ছিল না বাংলাদেশ-ভারত বৈঠকে বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিজের দফতর থেকেই বাস্তবায়ন প্রধানমন্ত্রীর ২৫ সেপ্টেম্বর থেকে হামের টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের যুবক নিহত
Advertise with us

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য, চার প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য, চার প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত

বহির্নোঙ্গরে জাহাজ বণ্টন নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নির্দেশনা অমান্য করার অভিযোগ উঠেছে চার শিপ হ্যান্ডলিং অপারেটরের বিরুদ্ধে। এ অভিযোগে মেসার্স বাংলাদেশ ইন্টারন্যাশনাল শিপিং কর্পোরেশন, মেসার্স ইউনিয়ন ট্রেডার্স, মেসার্স প্যাসিফিক ইন্টারন্যাশনাল লিমিটেড এবং মেসার্স সি কোস্ট শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেডের লাইসেন্স ও তালিকাভুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) স্বাক্ষরিত পৃথক দাপ্তরিক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট চার প্রতিষ্ঠানকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট নথি ও বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, জাহাজ বণ্টনের ক্ষেত্রে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্ধারিত নির্দেশনা ও বিধিবিধান অনুসরণ করতে প্রতিষ্ঠান চারটিকে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তারা সেই নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করেনি বলে কর্তৃপক্ষের নথিতে উল্লেখ করা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এ ধরনের নির্দেশনা অমান্য করা ‘চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ শিপ হ্যান্ডলিং অপারেটর নীতিমালা-২০১৫’-এর অনুচ্ছেদ-গ-এর ৭.৪ ধারার সুস্পষ্ট ব্যত্যয়।

এ ঘটনায় নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভা। বোর্ডের সিদ্ধান্ত নং-২০১৬৬, তারিখ ২৭ জুলাই ২০২৬ অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে গত ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে চার প্রতিষ্ঠানের লাইসেন্স ও তালিকাভুক্তি সাময়িক স্থগিতের আদেশ জারি করা হয়।

বন্দর কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের অনুলিপি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

বন্দর সংশ্লিষ্টদের মতে, জাহাজ বণ্টন ও শিপ হ্যান্ডলিং কার্যক্রমে কর্তৃপক্ষের নির্ধারিত নীতিমালা ও নির্দেশনা প্রতিপালন না করার ঘটনায় নেওয়া এ প্রশাসনিক ব্যবস্থা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। তাঁদের মতে, এ সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দরের অপারেশনাল শৃঙ্খলা ও নির্ধারিত বিধিবিধান কার্যকরভাবে বাস্তবায়নে কর্তৃপক্ষের কঠোর অবস্থানের প্রতিফলন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়