মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
থানায় না গিয়ে, ঘরে বসেই দ্রুত ও সহজ উপায়ে করা যাচ্ছে জিডি বাংলাদেশসহ ২০টি দেশের বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের ওপর শুল্ক শূন্য করেছে যুক্তরাষ্ট্র চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালের ছাদের পলেস্তারা খসে আহত ৩ রোগী ফ্যামিলি কার্ড সর্বজনীন কর্মসূচি, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সহধর্মিণীও পাবেন: প্রতিমন্ত্রী যারা গোপনে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে, দ্রুতই আইনের আওতায় আনা হবে: গয়েশ্বর চন্দ্র দেশে এলপিজির সংকট নেই, মজুত করলে সরকার ব্যবস্থা নেবে: তথ্য উপদেষ্টা উভয় দেশের সরকার প্রধানের সুবিধাজনক সময়েই বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী সিলেটের স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে কয়লা ও পাথর আমদানি নেপালসহ চার দেশে বন্যা- ভূমিধসে কমপক্ষে শতাধিক মানুষ প্রাণ হানি পুঁজিবাজারে বিনিয়োগ করে ঝুঁকিতে পড়ছেন সাধারণ বিনিয়োগকারীরা
Advertise with us

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালের ছাদের পলেস্তারা খসে আহত ৩ রোগী

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালের ছাদের পলেস্তারা খসে আহত ৩ রোগী

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে তিনজন রোগী আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত পুরুষ ওয়ার্ডের সার্জারি বিভাগে এই ঘটনা ঘটে।

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে তিনজন রোগী আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত পুরুষ ওয়ার্ডের সার্জারি বিভাগে এই ঘটনা ঘটে।

​আহত রোগীরা হলেন—রফিকুল ইসলাম (৭০), আকতার হোসেন (৮০) এবং আবুল খায়ের (৪৫)। তাদের মধ্যে আবুল খায়ের গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের দ্রুত আলাদা স্থানে সরিয়ে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে।

​হাসপাতাল সূত্রে জানা যায়, ভবনটি পুরোনো হওয়ার কারণে এর আগেও শিশু ওয়ার্ডসহ বিভিন্ন স্থানে ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে। বর্তমান ঘটনায় পুরুষ ওয়ার্ডের রোগীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে এবং অনেকেই হাসপাতাল ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছেন। রোগী ও তাদের স্বজনরা দ্রুত এই ঝুঁকিপূর্ণ অবস্থার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

​খবর পেয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান তাৎক্ষণিকভাবে ওয়ার্ডটি পরিদর্শন করেন এবং আহত রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। তিনি জানান, হাসপাতালের ধারণক্ষমতা ২৫০ শয্যা হলেও বর্তমানে সেখানে প্রায় ৬০০ রোগী চিকিৎসাধীন রয়েছে, যা পুরো অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। এ বিষয়ে নতুন ভবনের নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আগেই আবেদন করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে মেরামতের কাজ করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১
১৩৪১৫১৬১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়