মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
থানায় না গিয়ে, ঘরে বসেই দ্রুত ও সহজ উপায়ে করা যাচ্ছে জিডি বাংলাদেশসহ ২০টি দেশের বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের ওপর শুল্ক শূন্য করেছে যুক্তরাষ্ট্র চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালের ছাদের পলেস্তারা খসে আহত ৩ রোগী ফ্যামিলি কার্ড সর্বজনীন কর্মসূচি, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সহধর্মিণীও পাবেন: প্রতিমন্ত্রী যারা গোপনে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে, দ্রুতই আইনের আওতায় আনা হবে: গয়েশ্বর চন্দ্র দেশে এলপিজির সংকট নেই, মজুত করলে সরকার ব্যবস্থা নেবে: তথ্য উপদেষ্টা উভয় দেশের সরকার প্রধানের সুবিধাজনক সময়েই বৈঠক হবে: দীনেশ ত্রিবেদী সিলেটের স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে কয়লা ও পাথর আমদানি নেপালসহ চার দেশে বন্যা- ভূমিধসে কমপক্ষে শতাধিক মানুষ প্রাণ হানি পুঁজিবাজারে বিনিয়োগ করে ঝুঁকিতে পড়ছেন সাধারণ বিনিয়োগকারীরা
Advertise with us

জন্মনিয়ন্ত্রণ বড়িতে লাল-গোলাপি প্রলেপে তৈরি হচ্ছে ভুয়া ইয়াবা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জন্মনিয়ন্ত্রণ বড়িতে লাল-গোলাপি প্রলেপে তৈরি হচ্ছে ভুয়া ইয়াবা

এবার ইয়াবা নিয়ে সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। মাত্র এক টাকার একটি জন্মনিয়ন্ত্রণ বড়ি, বাজার থেকে কিনে তাতে লাল বা গোলাপি রঙের প্রলেপ দিয়ে তৈরি করা হচ্ছে ভুয়া ইয়াবা। এতে অজানা ওষুধ সেবনে মাদকাসক্তদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।

জানা গেছে, রাজশাহীর আইডি বাগানপাড়া রেললাইন এলাকা নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরেই মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, সকাল থেকে গভীর রাত পর্যন্ত ওই এলাকায় বিভিন্ন ধরনের মাদক কেনাবেচা হয়। মাদকসেবীদের আনাগোনাও চোখে পড়ে।

এ ছাড়া নগরীর চন্দ্রিমা থানার বারো রাস্তা, বুধপাড়া, কোট ঢালান, গুড়িপাড়া, রাজশাহী নিউমার্কেট এলাকা, হরিপুরসহ বিভিন্ন জায়গায় কৌশলে ইয়াবা এবং ইয়াবার আদলে ওষুধ বিক্রির চক্র গড়ে উঠেছে।

স্থানীয়রা জানান, এসব স্থানে চক্রগুলো প্রকৃত মাদকের পাশাপাশি ইয়াবার আদলে তৈরি রং করা মায়াবড়ি ও ডুরালাক্স ট্যাবলেট বিক্রি করছে। বিশেষ করে কম দামে মাদক পাওয়ার আশায়, অনেক তরুণ মাদকসেবী সেখানে ছুটে যাচ্ছে।

অনুসন্ধানে আরও জানা যায়, ইয়াবার আদলে এসব রং করা ট্যাবলেট মাদকসেবীদের কাছে বিক্রি করা হয়। ট্যাবলেটের গায়ে লাল বা গোলাপি রঙের মার্কার বা সাইনপেনের কালি লাগিয়ে ইয়াবার রুপ দেওয়া হয়। পরে প্রকৃত ইয়াবা বলে মাদকসেবীদের কাছে জন্মনিয়ন্ত্রণ ও কোষ্ঠকাঠিন্যের এসব ওষুধ বিক্রি করা হয়।

নাম প্রকাশে অনিছুক এক মাদকসেবী জানান, ঘন ঘন অভিযানের ফলে অনেকে ইয়াবা বিক্রি করছে না। একজনের কাছ থেকে দুই পিস ‘মাল’ (ইয়াবা) নিয়েছিলেন ২৮০ টাকা পিস হিসেবে। পরে খাওয়ার সময় দেখেন, সেগুলো ওষুধ। কারণ, ওই ওষুধ খাওয়ার পর তার পায়খানার বেগ অনেক বেড়ে গিয়েছিল।

আরেকজনের জানান, এটা ইয়াবার মতো রূপ দেওয়া হয়। কিন্তু এটা মায়া বড়ি রং করে বিক্রি হচ্ছে।

এ বিষয়ে মহানগর পুলিশের মুখপাত্র (উপ-পুলিশ কমিশনার) গাজিউর রহমান জানান, শুধু ইয়াবা নয়, সব ধরনের মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে মহানগর পুলিশ মাদক বিক্রির আস্তানা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে এবং সেসব জায়গা থেকে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তবে মায়া বড়ি ও ডুরালাক্স ইয়াবার আদলে বিক্রি করার বিষয়ে তিনি জানেন না।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১
১৩৪১৫১৬১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়