শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
হযরত শাহজালাল মাজারের দানবাক্স চতুর্থ বারের মতো খোলা হবে কিডনি প্রতিস্থাপনের নতুন সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা আজ দলের নতুন নাম ও প্রতীক: সুপ্রিম কোর্টের দারস্থ হলেন মমতা বন্দোপাধ্যায় কাপ্তাই হ্রদে নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার শুরুতেই রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় জাতির প্রয়োজনে লংমার্চের আট দফা হতে পারে এক দফা আন্দোলন: জামায়াত আমির তিতাস গ্যাসক্ষেত্রের জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জার্মানি যাওয়ার পথে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী ব্যাংকের মালিকানায় লাগাম, অতিরিক্ত শেয়ার বিক্রিতে ৬ মাস সময় ঢাবিতে তোফাজ্জল হত্যার ২ বছর: নয় আসামি জামিনে, ‘হদিস নেই’ ১৭ জনের
Advertise with us

জাতির প্রয়োজনে লংমার্চের আট দফা হতে পারে এক দফা আন্দোলন: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতির প্রয়োজনে লংমার্চের আট দফা হতে পারে এক দফা আন্দোলন: জামায়াত আমির

ঢাকা থেকে রংপুরের লংমার্চের আট, নয় কিংবা দশ দফা হতে পারে; তবে জাতির প্রয়োজনে প্রয়োজনে আবারও এক দফায় আন্দোলনে পরিণত হতে পারে বলে হুঁশিয়ারি জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বলেন, দাবি আদায়ের এ আন্দোলন চলমান থাকবে।

আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রংপুরের উদ্দেশে লংমার্চের যাত্রা শুরুর আগে সমাবেশে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, ‘দেশের প্রয়োজনেই আন্দোলনের দফা পরিবর্তিত হতে পারে।’

একই সমাবেশ অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বিএনপির বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করে বলেন, ‘বিএনপি সরকার শেখ হাসিনারে দেখানো পথেই হাঁটছে। বিএনপির প্রতি ঘরে ঘরে কান্নার রোল শুরু হয়ে গেছে। তারেক রহমানের সরকার বিএনপি সরকার না, শেখ হাসিনার সরকার।’

আর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ বিএনপি সরকার মানবাধিকার হরণ এবং গণতন্ত্র ধ্বংসের পথ তৈরি করছে।

নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপি সরকার মানবাধিকার হরণ করার সব প্রেক্ষাপট তৈরি করছে। বিএনপির গণতন্ত্র ধ্বংস করছে। তারেক রহমানকে নির্ধারণ করতে হবে সে কি সম্মানের সঙ্গে পদত্যাগ করবে নাকি হেলিকপ্টারে পালিয়ে যাবে।’ সমাবেশ শেষে লংমার্চের গাড়ি বহর রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়