বুধবার ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে মালয়েশিয়া কর্মী পাঠানো শুরু হতে পারে: নুরুল হক নূর ২ লাখ ৪৫ হাজার যুবকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেবে কেয়ার বাংলাদেশ পাঁচ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ভোট গণনা ৮৪.৫ শতাংশ শেষ, কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী? দলীয় অন্তর্কোন্দলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না: না‌হিদ ইসলাম স্বাস্থ্যখাতে ১৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকা-সৌদি রুটে আকাশপথে বড় ধরনের বিপর্যয়, ১৫৩টি ফ্লাইট বাতিল মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া সড়কে সাত মাসে ১১১টি দুর্ঘটনায় ১৪ জন নিহত বাংলাদেশে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মানুষ সহজে স্বাস্থ্যসেবা পেতে, উপজেলা পর্যায়ের হাসপাতালের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
Advertise with us

ভারতের নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সমাপনী দিন আজ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতের নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সমাপনী দিন আজ

ভারতের নয়াদিল্লিতে শুরু হওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সমাপনী দিন আজ। আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হবে শেষ দিনের আনুষ্ঠানিকতা।

জোটের সদস্য রাষ্ট্রের প্রধান ও আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানানোর পর রীতি অনুযায়ী অফিশিয়াল গ্রুপ ছবি তোলা এবং সবশেষে সম্মেলনের মূল আকর্ষণ, ওপেন প্ল্যানারি সেশন। উন্মুক্ত অধিবেশনে আলোচনা হবে বৈশ্বিক বাণিজ্য কাঠামো, কার্বন নিঃসরণ কমিয়ে টেকসই উৎপাদন ব্যবস্থা এবং প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ে। রুদ্ধদ্বার সেশনে শুধু পূর্ণাঙ্গ ১১টি সদস্য রাষ্ট্রের প্রধানরা অংশ নিলেও ওপেন সেশনে থাকবেন ব্রিকস জোটের সহযোগী দেশের প্রতিনিধি, আমন্ত্রিত অতিথি ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা।

এদিকে, গতকাল সামিটের প্রথম দিনেই সাইডলাইনে চীনের শি জিনপিং, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, ইরানের মাসুদ পেজেশকিয়ান, মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম, আবুধাবির জায়েদ আল নাহিয়ান, ভিয়েতনামের লে মিন হুং ছাড়াও জাতিসংঘের বিদায়ী মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সেরে ফেলেছেন মোদি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়