শনিবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় কারারক্ষীর স্ত্রী-সন্তানের মৃত্যু রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে প্রাথমিক শিক্ষক নিয়োগে,ভুল রাজনীতির খেলা থেকে সরে আসার আহ্বান জামায়াতে আমিরের সরকার সাইবার নিরাপত্তা আইনের আপত্তিগুলো বিবেচনা করবে: ডা. জাহেদ ডিজেলের দাম রেকর্ড,রপ্তানি সীমিত করার পক্ষে অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প রাড্ডা এমসিএইচএ হামলায় জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার যাত্রীবাহী বাসের মুখোমুখি ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত জাসদ কার্যালয়ে অভিযান চালিয়ে, নিষিদ্ধ আওয়ামী লীগের বিপুল নেতাকর্মী আটক জাপানের সাথে ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে সরকার কাজ করছে: স্থানীয় সরকারমন্ত্রী
Advertise with us

রাড্ডা এমসিএইচএ হামলায় জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাড্ডা এমসিএইচএ হামলায় জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা আধাঘণ্টা বা ১ ঘণ্টায় হয়নি উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ বলেছেন, এ ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না।

শনিবার বিকেলে রাড্ডা ক্লিনিক পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার সাংবাদিকদের এ কথা বলেন।

মোসলেহ উদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় একজনের নাম উল্লেখ করে আড়াইশ জনের নামে মামলা হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৪ জনকে।

ডিএমপি কমিশনানের ভাষ্য, ‘রাড্ডা ক্লিনিকে হামলা আধাঘণ্টা বা ১ ঘণ্টায় ঘটেনি। ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১ জনের নাম উল্লেখ করে আড়াইশ জনের নামে মামলা হয়েছে। জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না।

এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘রাড্ডার ঘটনায় পুলিশের গাফিলতি ছিল কিনা– সেটি খতিয়ে দেখা হচ্ছে। এডিসি দারুসসালামকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজকের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।’

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে বৃহস্পতিবার মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাট হয়। প্রতিষ্ঠানটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, মুখোশ পরা ২৫০ জনের বেশি দুর্বৃত্ত বৃহস্পতিবার দিনগত রাতে দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালিয়ে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে। পরে তারা ক্লিনিকের মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, ফ্রিজ, এসি, নগদ টাকাসহ বিভিন্ন মালপত্র লুট করে এবং স্থাপনা ভেঙে ফেলে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১
১৩৪১৫১৬১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়