মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ মিসরে কায়রোর উপকণ্ঠে দুইটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত ১১২ তিন দিনের সফরে আগামীকাল তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী আজ দ্বিতীয় বৈঠকে বসছে পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ড মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের উত্তেজনা কমেছে পোশাকশিল্পে, আবারও পুরোদমে উৎপাদন শুরু বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গভীর রাতে শ্রমিকদের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব: প্রধানমন্ত্রী
Advertise with us

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিক হবে না আর: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিক হবে না আর: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ব্যাঙের ছাতার মত ক্লিনিক গজিয়ে উঠছে, দুর্নীতির মাধ্যমে এগুলো করা হয়েছে। সরকারি হাসপাতালের সামনে আরো কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না। আর যেসব ক্লিনিক আছে দুর্নীতি চলছে সেগুলোর বিষয়ে উপজেলা উপজেলায় ব্যবস্থা নেওয়া হবে— এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জে সরকারি কর্মকর্তাদের সাথে জেলা বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ফ্যাসিস্টদের একটি পক্ষ দেশে অস্থিতিশীলতা তৈরি বাংলাদেশের প্রভাব প্রতিবেশি দেশের হাতে তোলে ধরার চেষ্টার অভিযোগ করে মন্ত্রী বলেন, ‘১৭ বছর একজন ফ্যাসিস্ট দেশ শাসন করেছে, ফ্যাসিস্টদের একটি পক্ষ বাংলাদেশের প্রভাব প্রতিবেশি দেশের হাতে তোলে দিতে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে, গণতান্ত্রিক অধিকার বিঘ্ন করা চেষ্টা করছে । তারা আমাদের শত্রু, কঠোর হস্তে তাদের দমন করা হবে।’

মতবিনিময়ে জেলার আইনশৃঙ্খলা, উন্নযন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল কালাম আজাদসহ অন্যান্যরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়