
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১১ বার পঠিত | পড়ুন মিনিটে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছে, এ ব্যাপারে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। সরকার কিছু জানে না।’
আজ (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ব্রিফ করার সময় এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী এসময় সাংবাদিকদের বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার কিছুই জানে না। নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতা আছে। তবে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনার পর নির্বাচনের তারিখ ঘোষণা করে ইসি। কিন্তু এবার সরকারের সঙ্গে কোনো বৈঠক করা হয়নি।’
উল্লেখ্য, নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন মোট সাত ধাপে অনুষ্ঠিত হবে এবং প্রথম ধাপের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ নভেম্বর।
