
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ২৩ বার পঠিত | পড়ুন মিনিটে

রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরের সামনে প্রাইভেটকারের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জিসান (৪) ভোলার লালমোহন উপজেলার গুদিরপুর গ্রামের ব্যবসায়ী আলী আকবরের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়।
নিহতের বাবা আলী আকবর জানান, বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে পশ্চিম আগারগাঁওয়ে বাসার পাশে বিজ্ঞান জাদুঘরের সামনে খেলা করার সময় আইল্যান্ড থেকে রাস্তায় নামার সঙ্গে সঙ্গে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
সেখান থেকে দ্রুত উদ্ধার করে প্রথমে তাকে নিউরো সায়েন্স ইনিস্টিউট ও পরে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির উপপরিদর্শক এসআই মো. সেলিম হোসেন গণমাধ্যমকে বলেন, শিশুর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শেরে বাংলা নগর থানাকে জানানো হয়েছে।
