বৃহস্পতিবার ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বিদেশে পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনার কার্যক্রম গ্রহণের সুপারিশ চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত চট্টগ্রামের বিসিএসআইআর গবেষণা কেন্দ্রে এসি বিস্ফোরণ শিক্ষাক্ষেত্রে অবদান রাখা, গুণি মানুষদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী মিষ্টির পদত্যাগের প্রতিশ্রুতির বাস্তবায়ন করেছেন: অ্যাটর্নি জেনারেল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কাজে লাগিয়ে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টি করছে: প্রধানমন্ত্রী ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার হাসপাতাল থেকে হাতকড়া পরা অবস্থায় আসামি পলাতক প্রধানমন্ত্রীকে বহনকারী বাস ফেনী পৌঁছেছেন সরকার বেহেশতের গ্যারান্টি দিতে পারবে না কিন্তু উন্নয়নের গ্যারান্টি দেবে: মীর শাহে আলম
Advertise with us

কক্সবাজার হাসপাতাল থেকে হাতকড়া পরা অবস্থায় আসামি পলাতক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কক্সবাজার হাসপাতাল থেকে হাতকড়া পরা অবস্থায় আসামি পলাতক

কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে হাতকড়া পরা অবস্থায় এক আসামি পালিয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে হাসপাতালের পঞ্চম তলার পুরুষ সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

পলাতক আসামি ইব্রাহিম টেকনাফের হ্নীলার ২৬ নম্বর মোছনি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

পুলিশ জানায়, ২৫ সেপ্টেম্বর উখিয়ার ধমনখালী এলাকায় স্থানীয় এক যুবককে অপহরণের চেষ্টা করে ইব্রাহিম ও নুরুল আলম নামে দুই রোহিঙ্গা। এসময় তাদের আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে পুলিশে সোপর্দ করা হয়।

পুলিশ আরও জানায়, তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়। পরে অস্ত্র আইনের মামলায় দুজনকে গ্রেফতার দেখানো হয়। পরে, গণপিটুনিতে আহত ইব্রাহিমকে পুলিশি পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়।

রাতে পাহারারত পুলিশ সদস্যদের অসচেতনতার সুযোগে ইব্রাহিম পালিয়ে যায়। এদিকে, পলাতক আসামিকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়