রবিবার ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
দিবস উদযাপন নিয়ে নতুন পরিপত্র জারি করেছে সরকার রূপপুরের প্রথম ইউনিটে সফলভাবে নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া শুরু গরুর মাংসের প্রতি কেজি ২৫০ টাকায় নামিয়ে আনার লিগ্যাল নোটিশ দুর্গাপূজা উপলক্ষে চলবে বিশেষ ট্রেন, সময়সূচি প্রকাশ সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ, আটকা পড়েছেন সহস্রাধিক পর্যটক রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, আটক ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা রোটনের মরদেহ দেশে ফিরেছে দেশের বন্দর গুলোকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় নৌপরিবহন প্রতিমন্ত্রীর টাঙ্গাইলে ট্রাকচাপায় সুইডেনপ্রবাসী নিহত জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করতে মিটিং করেন জয় ও পলক
Advertise with us

খুলনায় ডিউটিরত পুলিশ সদস্যদের রাতের বেলা একা চলাচল না করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১০ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খুলনায় ডিউটিরত পুলিশ সদস্যদের রাতের বেলা একা চলাচল না করার নির্দেশ

খুলনায় ডিউটিরত পুলিশ সদস্যদের ব্যক্তি নিরাপত্তা নিশ্চিত করতে রাতের বেলা একা চলাচল না করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ইউনিট ইনচার্জদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে পুলিশ সুপার ডিএসবি সাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

চিঠিটি যমুনা টেলিভিশনের হাতে এসেছে। তবে চিঠি দেওয়ার বিষয় অস্বীকার করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনো চিঠি ডিএসবি কার্যালয় থেকে দেওয়া হয়নি। চিঠিটি কোথা থেকে কিভাবে এসেছে তা তিনি জানেন না।

এদিকে, শনিবার (১০ অক্টোবর) ডিএসবির পুলিশ সুপার স্বাক্ষরিত চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর আগে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত গভীর রাতে খুলনা মহানগরের পশ্চিম রুপসা এলাকায় কলেজিয়েট গার্লস স্কুলের সামনে ছিনতাইকারীর কবলে পড়েন জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক মো. শাহ আলম‌। রাতে রুপসা উপজেলায় অবৈধ অস্ত্র বিরোধী অভিযান পরিচালনা করে রূপসার ঘাট পার হয়ে রিকশা নিয়ে পুলিশ ক্লাবে ফিরছিলেন। ঘটনার সময় তিনি সাদা পোশাকে ছিলেন। ছিনতাইকারীরা তার কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার সময় তিনি বাধা দিলে তার দুই হাতে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

পরে তাকে জেলা পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দিয়ে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এই ঘটনার পরপরই শুক্রবার জেলা ডিএসবির পুলিশ সুপার স্বাক্ষরিত চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

চিঠিতে বলা হয়েছে, ‘উপুর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান চলমান রয়েছে। ইদানীং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা পরিলক্ষিত হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশেষ অভিযানসহ অন্যান্য ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্যক্তি নিরাপত্তা নিশ্চিত করাসহ রাত্রিকালে একাকী চলাচল না করার জন্য নির্দেশ প্রদান করা হলো। এ বিষয়ে
ইউনিট ইনচার্জগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়