বৃহস্পতিবার ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সরকার নিরপেক্ষ ও দক্ষ সিভিল সার্ভিস তৈরির চেষ্টা করছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী চট্টগ্রাম বন্দরের এনসিটির সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের ১৫ বছরের চুক্তি অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক পুলিশ সার্জেন্টের ৩ বছরের কারাদণ্ড শিক্ষকদের দাবিগুলো পর্যায়ক্রমে সরকার মেনে নেবে: রিজভী দুর্নীতি করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা বন্ধ করেছিল ফ্যাসিবাদী সরকার ঠাকুরগাঁও ১ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হঠাৎ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পর ওসিরে মৃত্যু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রয়জন: এ্যানি সব সংকট ছাপিয়ে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ধারায় ফিরেছে বাংলাদেশ
Advertise with us

সব সংকট ছাপিয়ে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ধারায় ফিরেছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সব সংকট ছাপিয়ে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ধারায় ফিরেছে বাংলাদেশ

গ্যাস-বিদ্যুতের সংকট, মার্কিন ট্যারিফের চাপ, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি সবকিছু ছাপিয়ে আবারো পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ধারায় ফিরেছে বাংলাদেশ। ইউরোপ-আমেরিকার পাশাপাশি অপ্রচলিত বাজারে রপ্তানি বৃদ্ধি এবং উচ্চমূল্যের পোশাক রপ্তানি বাড়ায় এই সাফল্য- বলছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, এলসি ছাড়া রপ্তানির জন্য বিনা খরচে কাপড়সহ সবধরনের কাঁচামাল আমদানির সুযোগ বাড়ানোয় ক্রেতাদের আগ্রহ ও আস্থা বেড়েছে। এতে পোশাক শিল্পে চীনের বিনিয়োগও বেড়েছে।

দেশিয় ও বৈশ্বিক নানাবিধ সংকট এবং মার্কিন ট্যারিফের চাপে ২০২৫-২৬ অর্থ বছরে হোঁচট খায় তৈরি পোশাক রপ্তানি। টানা দুই যুগ ধারাবাহিক প্রবৃদ্ধির পর গত বছর ১ দশমিক ৬৪ শতাংশ কমে রপ্তানি। নানা চ্যালেঞ্জ জয় করে প্রথম প্রান্তিকে আবারো ঘুরে দাঁড়িয়েছে তৈরি পোশাকখাত। জুলাই থেকে সেপ্টেম্বর তিন মাসে রপ্তানি ১০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ দশমিক ১০ শতাংশ।

শিল্প মালিকরা বলছেন, পোশাক ক্রেতারা বাংলাদেশের রপ্তানি বাড়াতে এলসি ছাড়াই বিনা খরচে ক্রয়াদেশের ৭০ শতাংশ ফাইবার আমদানির সুযোগ দিয়েছেন। এতে রপ্তানিকারকদের ঝুঁকি ও খরচ কমেছে। চীন রপ্তানি পণ্যের কাঁচামালের প্রধান যোগানদাতা হওয়ায় মার্কিন উচ্চ শুল্ক এড়াতে বাংলাদেশের পোশাক শিল্পে বিনিয়োগ বাড়াচ্ছে চীনের বিনিয়োগকারীরা।

বিজিএমইএ’র সহ-সভাপতি মো. রফিক চৌধুরী বলেন, ‘চিনের বেশ কিছু পণ্য আমরা আমাদের এখানে তৈরি করছি। এমনি চাইনিজ ব্যবসায়ীরা বাংলাদেশে চলে এসেছে। চায়নায় যেহেতু করা যাচ্ছে না কিছু পণ্য তৈরি। তাই এখানে তৈরি করা হচ্ছে। ফলে আমরা বিদেশে পণ্য রপ্তানি করতে পারছি।’

বাংলাদেশ ফ্রেইটফরওয়ার্ডার অ্যাসোসিয়েশনের সাবেক পরিচালক খায়রুল অলম সুজন বলেন, ‘চায়নার ব্যবসায়ীরা বাংলাদেশে ব্যবসা করে আগ্রহী হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। তাই তাদেরকে যদি সুযোগ সু্বিধা দেয়া যায় তাহলে আমাদের রপ্তানির বাজার আরও বাড়বে।’

অর্থ বছরের শুরুতে জুলাইয়ে রপ্তানি কম হলেও ইউরোপ-আমেরিকার পাশাপাশি অন্য বাজারেও রপ্তানি বেড়েছে। চীন ও মধ্যপ্রাচ্যের বিশাল বাজারে রপ্তানি বাড়াতে নজর দিচ্ছে বাংলাদেশ। শুল্কমুক্ত রপ্তানির সুযোগ কাজে লাগিয়ে জাপানেও বেড়েছে রপ্তানি।

বিজিএমইএ’র পরিচালক সাইফুল্লাহ মনসুর বলেন, ‘জাপানে সঙ্গে তো আমরা কাজ করছি। আর সরকারও কাজ করছে কিভাবে এই খাতকে এগিয়ে নেয়া যায়।’

রপ্তানি বাড়লেও জ্বালানি ও বৈশ্বিক অনিশ্চয়তা কাটেনি এখনো। অভ্যন্তরীন খরচ বৃদ্ধির কারণে মূল্য নিয়ে দরকষাকষিতে প্রতিযোগী দেশগুলো থেকে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। তাই ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রাখা নিয়ে শঙ্কায় রয়েছেন পোশক শিল্প মালিকরা।

ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মহিউদ্দিন চৌধুরী বলেন, আমরা অনেক বেশি ঝুঁকি নিয়ে কাজ করছি। কেননা দেশের বাজারে গ্যাস-বিদ্যুতে দাম বাড়ার কারণে বিদেশি ব্যবসায়ীদের সঙ্গে আমাদের সমস্যা হচ্ছে।’

চট্টগ্রাম বন্দরের পরিসংখ্যান অনুযায়ী জুলাই-আগস্টের চেয়ে সেপ্টেম্বরে রপ্তানি কনটেইনার পরিবহন কমেছে। জুলাইয়ে ৮৭ হাজার ও আগস্টে ৮৬ হাজার একক রপ্তানি পণ্যবাহী কনটেইনার শিপমেন্ট হলেও সেপ্টেম্বর কমে দাঁড়িয়েছে ৭৩ হাজার।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়