
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৪ বার পঠিত | পড়ুন মিনিটে

খুলনায় আবারও রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২২ নভেম্বর) সকালে খুলনা রেলওয়ে স্টেশনের দেয়ালের গ্রাফিতিতে এ কালির চিত্র দেখা গেছে।
স্থানীয় সূত্রে ও সরেজমিনে দেখা যায়, শনিবার (২১ নভেম্বর) রাত পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কোনো কালি লেপানো দেখা যায়নি। তবে রোববার সকালে তার গ্রাফিতিতে কালির দাগ দেখা যায়। শনিবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর এর উদ্যোগে এই গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। এর আগেও, চলতি মাসের ৬ নভেম্বর সকালে খুলনা নগরের যশোর রোড সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখে কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়। পাশাপাশি দেয়ালে রবীন্দ্রনাথ বিরোধী পোস্টার সাঁটানো হয়। পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর এর তত্ত্বাবধানে ছবিটি পুনরায় আঁকা হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, বিষয়টি অবগত আছি। কে বা কারা করেছে তা খুঁজে বের করা হবে।
