
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৭ বার পঠিত | পড়ুন মিনিটে

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকচাপায় মো. মাইদুল ইসলাম (৩৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ (রোববার, ২২ নভেম্বর) সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে ফুলবাড়ী-মিঠাপুকুর আঞ্চলিক মহাসড়কের তেতুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইদুল ইসলাম লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ গোপালরায় গ্রামের মো. ইসহাক আলীর ছেলে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, মাইদুল ইসলাম মোটরসাইকেলযোগে লালমনিরহাট থেকে জয়পুরহাটে যাচ্ছিলেন। পথে ফুলবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তেতুলিয়া এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলটি সড়কে পিছলে পড়ে যায়। এ সময় মিঠাপুকুরগামী একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের চাকায় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
