
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১০ বার পঠিত | পড়ুন মিনিটে

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্ব-দরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, লাখো মানুষের প্রাণের বিনিময়ে আজ স্বাধীন বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্র দায়বদ্ধ। বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের জন্য সাধ্য ও সক্ষমতা অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত রাখবে রাষ্ট্র।
বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে বলে এ সময় উল্লেখ করেন সরকারপ্রধান।
