
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২ বার পঠিত | পড়ুন মিনিটে

সব অংশীজনের সঙ্গে আলোচনা শেষ হলেই চলতি বছর সাইবার সুরক্ষা আইন সংশোধন হতে পারে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। জানান, আদালতের পরোয়ানা ছাড়া কোনো সাংবাদিককে গ্রেপ্তার করতে না পারার দাবিটি সাইবার সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) সচিবালয়ে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘গতকাল (বুধবার, ৪ নভেম্বর) একটি টেলিভিশন চ্যানেল থেকে সাংবাদিক আটকের ঘটনাটি তাদের অভ্যন্তরীণ বিষয়। যেকোনো প্রতিষ্ঠান আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাইতেই পারে। আইনের ঊর্ধ্বে কেউ নয়।’ টিভিদেখুন
তিনি বলেন, ‘মজুরি বোর্ড ঘোষণার পর শ্রমিকরা কাজে ফিরে গেছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সহযোগীরা আন্দোলনের নামে যারা বিশৃঙ্খলা করতে চেয়েছিল। কিন্তু জনগণ তাদের উদ্দেশ্য বুঝে গেছে।’
