বৃহস্পতিবার ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী গাজীপুরের শিল্পাঞ্চলে ফিরেছে শান্ত পরিবেশ ও কর্মচাঞ্চল্য হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ট্রাভেল পাশ ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীতে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত চাঁদপুরে সাংবাদিক পরিবারের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা অনুষ্ঠিত বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশ ফেরত চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী চলতি বছরে সাইবার সুরক্ষা আইন সংশোধন হতে পারে: তথ্য প্রতিমন্ত্রী শ্রমিক আন্দোলনকে ইস্যু করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: জামায়াতের সেক্রেটারি
Advertise with us

মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী

মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের মোংলায় চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও সিআরসিসির মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করতে আগ্রহী। দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও বেশি চীনা বিনিয়োগ আকৃষ্ট করার ওপর গুরুত্ব দেন তিনি। বিশেষ করে মোংলায় নতুন শিল্পকারখানা গড়ে তোলার মাধ্যমে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের পরিকল্পনার কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে সরকার দ্রুত প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেবে।

এ সময় মধ্যপ্রাচ্যে চীনা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি জনবল নিয়োগের সুযোগ তৈরিতে সহযোগিতার জন্য চীনা প্রতিনিধিদলকে বিশেষ ধন্যবাদ জানান তারেক রহমান।

দিনটিকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও আনন্দের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার প্রচেষ্টায় চীনা বিনিয়োগকারীদের অংশগ্রহণ ও সহযোগিতা প্রশংসনীয়।

তিনি বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে চীনা বিনিয়োগকারীদের আরও এগিয়ে আসার আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়