সোমবার ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
চট্টগ্রামে চুরি হওয়া পুলিশের সেই ভ্যান চলে যেকোনো গাড়ির চাবি দিয়ে দেশে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃজনের অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বঙ্গোপসাগরে অপরাধ দমনে কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকচাপায় এক মোটরসাইকেল চালক নিহত গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন খুলনায় আবারও রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ছাড়া উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারতের মধ্যে চলছে জেআরসি ৯১তম যৌথ কমিটির বৈঠক বাংলাদেশকে বিশ্ব-দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী
Advertise with us

৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা; ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা; ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের দুই কোটি প্রান্তিক, দরিদ্র ও দূরবর্তী মানুষের কাছে বিনামূল্যে চক্ষু সেবা পৌঁছে দেয়া হবে। এর মধ্যে অন্তত এক কোটি মানুষের হাতে প্রয়োজনীয় চশমা তুলে দেয়া হবে এবং ছানিজনিত কারণে অন্ধ হয়ে থাকা ১০ লক্ষাধিক মানুষের অপারেশনের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়া হবে।

আজ (শনিবার,২১ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার ইসলামিয়া সরকারি কলেজ মাঠে প্রফেসর এম এ মতিন আই কেয়ার সিস্টেম ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন শেষ তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে। আগামী দুই বছরের মধ্যে সিরাজগঞ্জ জেলায় বিনামূল্যে অন্তত ৫০ হাজার ছানি অপারেশন সম্পন্ন করা হবে এবং জেলার প্রায় চার লাখ মানুষের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হবে।’

প্রতিমন্ত্রী জানান, প্রফেসর এম এ মতিন আই হসপিটাল, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি নেয়া হয়েছে। সিরাজগঞ্জে নানা কারণে অন্ধত্ববরণ করা প্রায় ৩৩ হাজার মানুষের মধ্যে ২৬ হাজার মানুষই ছানিজনিত কারণে অন্ধ; অনেকেরই দুই চোখে ছানি থাকায় ২০২৮ সালের ২০ নভেম্বরের মধ্যে অন্তত ৫০ হাজার ছানি অপারেশন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

এ কাজে প্রাথমিক স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি ছয়টি আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সমন্বিত চক্ষু স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা হবে।

দুর্গম চরাঞ্চলের মানুষের চক্ষুসেবা নিশ্চিত করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘চরাঞ্চলে চক্ষুসেবা পৌঁছে দিতে সৌরবিদ্যুৎচালিত “ভিশন সেন্টার” বা চক্ষু ক্লিনিক গড়ে তোলা হচ্ছে। সেখানে স্থানীয় শিক্ষিত নারীদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের মাধ্যমে প্রাথমিক চক্ষু ও চশমা পরীক্ষার ব্যবস্থা করা হবে। পরে যাদের সার্জারি প্রয়োজন হবে, তাদের জেলা ও উপজেলার আই ইউনিটের মাধ্যমে হাসপাতালে এনে চিকিৎসার ব্যবস্থা করা হবে।’

দিনব্যাপী এই ক্যাম্পে স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞদের মাধ্যমে রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, ছানিসহ বিভিন্ন চক্ষু রোগের চিকিৎসা পরামর্শ এবং চশমার পাওয়ার নির্ণয় করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ছানি আক্রান্ত রোগীদের তালিকাভুক্ত করে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার), সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, ছয়টি বিদেশি এনজিওর প্রতিনিধিদল সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়