
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১১ বার পঠিত | পড়ুন মিনিটে

দেশের উপকূলীয় এলাকায় ঝড়ের কোনো শঙ্কা না থাকায় চার সমুদ্রবন্দর থেকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৬ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকায় উপকূলীয় এলাকায় ঝড়ের আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
