শনিবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার চার সমুদ্রবন্দর থেকে সতর্কসংকেত নামল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত চার বছরের ঘাটতির খেসারত বর্তমান সরকারকে দিতে হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী পোশাক শিল্পে বাড়ছে এআই-অটোমেশন ব্যবহার, ঝুঁকিতে কর্মসংস্থান কূটনৈতিক অধ্যায় শেষে নিউ ইয়র্ককে আজ বিদায় জানাবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসসংকট সমাধানে জামায়াতের প্রস্তাব ভ্রুক্ষেপ করেনি সরকার প্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা দিলো এবিজি ফাউন্ডেশন মিয়ানমারে পাচারকালে ৯৭৫ বস্তা সার জব্দ, আটক ৩
Advertise with us

মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের বাবা হেলাল উদ্দিন এখনো নিখোঁজ রয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বৈদ্যার বাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনের মেঘনা নদী থেকে মরদেহ তিনটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। উদ্ধার হওয়া তিনজন হলেন—সজিব, সামিয়া ও শিশু সামিন। তারা সম্পর্কে ভাই-বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার শ্রীমন্দী গ্রাম থেকে গরু, ছাগল ও ১৩ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সোনারগাঁয়ের মায়াময়ী গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। যাত্রীরা সেখানে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।

পথে বৈদ্যার বাজার এলাকার কাছাকাছি মেঘনা নদীর মাঝপথে ট্রলারটি কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। এতে ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার পর ট্রলারে থাকা আটজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে রাশিদা নামে এক নারীকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর থেকেই একই পরিবারের হেলাল উদ্দিন ও তার তিন সন্তান নিখোঁজ ছিলেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ চারজনের মধ্যে শনিবার সকালে তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হেলাল উদ্দিনের সন্ধানে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১
১৩৪১৫১৬১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়