শনিবার ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন নদী দূষণের উৎস হিসেবে ৪২৬টি স্পট চিহ্নিত: নৌ মন্ত্রী টানা চতুর্থ দফায় কমল স্বর্ণের দাম সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের সাগরে লঘুচাপের পূর্বাভাস ও বৃষ্টির নতুন বার্তা জ্বালানি তেলে বিপিসির লোকসান ২৭ হাজার কোটি, বিদ্যুতে ভর্তুকি ৪৩ হাজার কোটি টাকা মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই তরুণের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগর এলাকায় মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার মহিপুর ভাটোপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সুজন (১৮) ও একই এলাকার সুবাহানের ছেলে সাব্বির আহমেদ (১৯)।

স্থানীয়রা জানান, দুপুরে সুজন ও সাব্বির আহমেদ মহানন্দা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে দুজনই মারা যান। নিহত দুই তরুণের মরদেহ নিজ নিজ বাড়িতে নেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়