রবিবার ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
৯ বগি ফেলে ২ কিলোমিটার দূরে চলে গেল ট্রেনের ইঞ্জিন কুবি লাইব্রেরিতে বসা নিয়ে শিক্ষার্থীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১০ শেওড়াপাড়া থেকে মিরপুর-১০ পর্যন্ত মেট্রোরেলের পিলার পোস্টারমুক্ত ঝিনাইদহে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি একটি আড়াই কেজি ওজনের রুপালি ইলিশের দাম ১০ হাজার ৪৫০ টাকা ৫ আগস্ট বিকেল থেকে বিএনপির চাঁদাবাজি ও দখলদারিত্ব শুরু হয়েছে: নাহিদ চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু রাজস্ব বাড়াতে পরিকল্পনা গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড খুব তাড়াতাড়ি এই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী পটুয়াখালী গভীর সমুদ্রে ১৫ জেলেসহ মাছ ধরার ট্রলার ডুবি
Advertise with us

ঝিনাইদহে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঝিনাইদহে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের খোসালপুর বিওপি এলাকায় বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খোসালপুর বিওপি এলাকা দিয়ে অজ্ঞাত এক ব্যক্তিকে অবৈধভাবে পুশ ইন করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধায় ওই ব্যক্তি ভারতে ফেরত যেতে বাধ্য হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এদিন বিকেল সাড়ে ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়— মহেশপুরের খোসালপুর বিওপির আওতায়ধীন সীমান্ত পিলার ৬০/৯৮-আর সংলগ্ন এলাকায় ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের গেইট খুলে দিয়ে অজ্ঞাত এক ব্যক্তিকে (পুরুষ) বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। ওই ব্যক্তি সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিজিবির খোসালপুর বিওপি’র টহলদলের নজরে আসে। এসময় খোসালপুর বিওপি’র টহলদল ওই ব্যক্তিকে ভারতে ফিরে যেতে বাধ্য করে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুশইনের শিকার ব্যক্তি ভারতের অভ্যন্তরে কাঁটাতারে কাছে অবস্থান করছে বলে জানিয়েছে বিজিবি।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, বিজিবি’র তৎপরতায় বিএসএফ কর্তৃক অবৈধ পুশ ইন-এর চেষ্টা কার্যকর ভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। এ বিষয়টি এরই মধ্যে ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নকে অবহিত করা হয়েছে।

সীমান্ত সুরক্ষা, পুশ ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি- শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তৎপর রয়েছে বলেও অবহিত করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১
১৩৪১৫১৬১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়