শুক্রবার ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

চট্টগ্রামের বিসিএসআইআর গবেষণা কেন্দ্রে এসি বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামের বিসিএসআইআর গবেষণা কেন্দ্রে এসি বিস্ফোরণ

চট্টগ্রামের বালুছড়া বিসিএসআইআর (BCSIR) গবেষণা কেন্দ্রের পরিচালকের রুমে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বালুছড়া বিসিএসআইআর গবেষণা কেন্দ্রের পরিচালকের রুমের ভেতর থেকে একটি বিকট শব্দ শোনা যায়।

দ্রুত সময়ের মধ্যে সবাই আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনে দুটি এসির একটি সম্পূর্ণ এবং অন্যটির নব্বই শতাংশ পুড়ে যায়। এছাড়া পরিচালকের রুমের বিভিন্ন আসবাবপত্রও আগুনে পুড়ে গেছে। আগুন বড় আকার ধারণ করায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়; অন্যথায় পুরো গবেষণা কেন্দ্রটি আগুনে পুড়ে যাওয়ার ঝুঁকি ছিল।

ঘটনার পর রাত গড়িয়ে সকাল ও দুপুর হলেও ল্যাব কর্তৃপক্ষ এ বিষয়ে সম্পূর্ণ নীরব রয়েছে। কর্তৃপক্ষের এই গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং তারা কী লুকাতে চাচ্ছেন, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, গত জুনে কেনা এসিগুলো নিম্নমানের ছিল। এছাড়া গবেষণা কেন্দ্রে আরও অনেক অনিয়ম হয়, যা অনেকে জানেন না।

এ বিষয়ে বিসিএসআইআর চট্টগ্রাম গবেষণাগার কেন্দ্রের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. বরুণ কান্তি সাহাকে বেশ কয়েকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ভারপ্রাপ্ত সিকিউরিটি সুপারভাইজার আসাদুর জামান তালুকদার বলেন, ‘রাত ১১টার দিকে এসি বিস্ফোরণ হয়। আমরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে আগুন নেভায়। তবে আগুন নেভানোর জন্য থাকা ফায়ার এক্সটিংগুইশারগুলোর মধ্যে মাত্র দুটিতে গ্যাস ছিল, বাকি আট থেকে দশটিতে কোনো গ্যাস ছিল না। বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান জানান, তারা রাত ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং দেখতে পান দুটি এসিতে আগুন লেগেছে। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়