রবিবার ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
কোষ্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড়বাহী ট্রলার জব্দ নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর মালয়েশীয় নাগরিক জীবিত উদ্ধার কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা করেছে বিক্ষোভকারীরা ইমাম-মুয়াজ্জিনদের কৃষি কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রশিক্ষণের উদ্যোগ: কৃষিমন্ত্রী আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলা থেকে মুক্তির দাবি জামায়াতের প্রধানমন্ত্রী ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ বিমানবন্দরে বিশৃঙ্খলার অভিযোগে, রিমান্ডে জামায়াত নেতা আখতারুজ্জামান মাগুরায় বিদ্যুৎ বিল নিয়ে ফের বিতর্ক, বন্ধ মিটারের বিল ২৯ হাজার দেশে গ্যাসের ক্রমবর্ধমান চাহিদাতে গুরুত্ব পাচ্ছে ভোলার গ্যাসসম্পদ বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ৩৯৩ কোটি ডলার
Advertise with us

আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলা থেকে মুক্তির দাবি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৩ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলা থেকে মুক্তির দাবি জামায়াতের

বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা’ দাবি করে অবিলম্বে তার রিমান্ড বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। হাতকড়া ও হেলমেট পরিয়ে তাকে আদালতে হাজির করায় তীব্র নিন্দাও জানান তিনি।

শনিবার (৩ অক্টোবর) বায়তুল মোকাররমে বাদ জোহর আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন গোলাম পরওয়ার।

বিমানবন্দরে অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলা এবং বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ার কারণেই আখতারুজ্জামানকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, বিমানবন্দরের সেদিনের ঘটনায় দুজন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তার দাবি, এতে প্রমাণ হয় মেজর (অব.) আখতারুজ্জামান সঠিক অবস্থানে ছিলেন। বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ার কারণেই তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি প্রশ্ন করেন, ‘হেলমেট আর হাতকড়া পরিয়ে কী প্রমাণ করতে চান? তিনি কী অপরাধ করেছেন? তিনি কি বড়সড় কোনো অপরাধী?’ আখতারুজ্জামানের অবিলম্বে মুক্তির আহ্বান জানান জামায়াতের এই নেতা।

সরকারের শীর্ষ নেতৃত্বের বক্তব্যের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দীর্ঘ ২০-২২ বছর বিএনপি ও জামায়াত একসঙ্গে রাজপথে আন্দোলন করেছে। সেই সময় জামায়াতকে ‘গুপ্ত’ বা ‘স্বাধীনতাবিরোধী’ বলা হয়নি বলেও প্রশ্ন তোলেন তিনি।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া আজীবন যেসব কথা বলেননি, তারেক রহমান সেসব কথা বলে নিজেকে বেশি বিচক্ষণ প্রমাণ করতে চাইছেন কি না, সেই প্রশ্নও রয়েছে।

১৯৭১ সালের প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, ভারতের আগ্রাসনের বিপরীতে অখণ্ড পাকিস্তানের পক্ষে তৎকালীন জামায়াতে ইসলামীর নেতাদের জোরালো অবস্থান ছিল, এটি সত্য। তবে তার দাবি, জামায়াত সে সময় কোনো ফৌজদারি অপরাধ করেনি। এ বিষয়ে জনগণই বিচার করবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘রাজাকারের গল্প বলতে গেলে সেই তালিকায় বিএনপির অবস্থান আরও ওপরে।’ জাতিকে বিভক্ত করার পুরোনো বয়ান পরিহার করে অতীত থেকে শিক্ষা নেওয়ার এবং প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

এদিকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল-বেরুনী মীর এ আদেশ দেন। এর আগে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল।

সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়