শুক্রবার ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ধামরাইয়ে কাভার্ডভ্যান-বাস সংঘর্ষে আহত ২০ স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপির ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, ২ জনকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতারা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত সেন্টমার্টিন রুটে সব নৌযান চলাচল বন্ধ লকডাউনেও স্বাভাবিক ঢাকা, সড়কে যানবাহন-মানুষের ভিড় লাইটারেজ জাহাজ সংকটে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস কার্যক্রম ব্যাহত তিন বছরের মধ্যে দেশে তৈরি স্যাটেলাইট আকাশে পাঠানো হবে: প্রধানমন্ত্রী
Advertise with us

মদিনায় হুথিদের ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৪ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মদিনায় হুথিদের ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বেসামরিক গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির পাশে থাকার কথা জানিয়েছে ঢাকা।

আজ (রোববার, ৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ হামলার ঘটনায় নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলা অত্যন্ত নিন্দনীয়। গুরুত্বপূর্ণ এই বেসামরিক অবকাঠামোটি মসজিদে নববীসহ পবিত্র স্থানগুলোর সেবা কার্যক্রমের সঙ্গে যুক্ত।

বাংলাদেশ বলেছে, এ ধরনের হামলা ইসলামের পবিত্রতম স্থানগুলোর মর্যাদা ও নিরাপত্তার ওপর অগ্রহণযোগ্য আঘাত।

বিবৃতিতে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। একইসঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করে এমন যেকোনো আগ্রাসী কর্মকাণ্ডের বিরোধিতা করেছে ঢাকা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়