সোমবার ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
চলচ্চিত্রকে আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর: তথ্য প্রতিমন্ত্রী পদত্যাগ করা মিষ্টির আসনে উপনির্বাচন হবে ১২ নভেম্বর শান্তিপূর্ণ সমাবেশ করতে দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির সরকারি নির্দেশনায় সাজেক পর্যটনকেন্দ্র ছাড়ছেন পর্যটকেরা দুর্গাপূজাকে ঘিরে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে পাবে: হাসনাত ধর্ম নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার নিশ্চিতের চেষ্টা করছি: প্রধানমন্ত্রী ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষিকা নিহত সৌদি আরবের পাশে থাকবে ঢাকা জানিয়েছেন শামা ওবায়েদ
Advertise with us

নওগাঁ এসআরবি অভিযানে, ৩ লাখ টাকাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১১ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নওগাঁ এসআরবি অভিযানে, ৩ লাখ টাকাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) অভিযানে ৫০৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩ লাখ ১৩ হাজার ১০০ টাকা ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে নিয়ামতপুর থানার রাউতারা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহী।

গ্রেপ্তারকৃতরা হলেন মান্দা উপজেলার বেজোড়া গ্রামের একরামুল হকের ছেলে ও বর্তমানে রাউতারা গ্রামের বাসিন্দা মো. তারেকুল ইসলাম (২৮), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের মৃত সাফজাল হোসেনের ছেলে মো. পিন্টু রহমান (৫২) এবং একই উপজেলার কবিরাজতলা গ্রামের মৃত সেকেন্দারের ছেলে মো. জিয়াউল হক (৪৮)।

কোম্পানি কমান্ডার সিপিএসসি লেফটেন্যান্ট এফ এম বি এস আলমুমেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান, নিয়ামতপুর উপজেলার রাউতারা গ্রামে তারেকুল ইসলামের বসতবাড়িতে কতিপয় মাদক কারবারি বিক্রয়ের উদ্দেশে অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদ পায় আভিযানিক দল। খবর পেয়ে বিকেলে ৩টার দিকে সেখানে একটি সফল অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, অভিযানকালে আসামিদের হেফাজত থেকে ৫০৬ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একইসঙ্গে তাদের ব্যবহৃত ৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৩ লাখ ১৩ হাজার ১০০ টাকা নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।

আইনশৃঙখলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এসআরবির নিয়মিত অভিযানের কথা উল্লেখ করে সংস্থাটি দেশে সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তারা নিয়মিত কাজ করে যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা ।

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেপ্তারকৃত তিন মাদক কারবারিকে উদ্ধারকৃত আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিয়ামতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়