
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | ৯ বার পঠিত | পড়ুন মিনিটে

রাজধানীর মগবাজারে জনপ্রিয় গায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে হামলার সময় গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন এই কণ্ঠশিল্পী।
পুলিশের বরাতে জানা গেছে, কারা এ হামলা চালিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আসিফ আকবরের ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের সঙ্গে এ ঘটনার যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়েও মেলেনি কোনো তথ্য।
শিল্পী হিসেবে দেশজুড়ে পরিচিত আসিফ আকবর ক্রিকেট অঙ্গনেও সক্রিয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে এবং হামলার কারণ জানতে তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
