বুধবার ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে মালয়েশিয়া কর্মী পাঠানো শুরু হতে পারে: নুরুল হক নূর ২ লাখ ৪৫ হাজার যুবকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেবে কেয়ার বাংলাদেশ পাঁচ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ভোট গণনা ৮৪.৫ শতাংশ শেষ, কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী? দলীয় অন্তর্কোন্দলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না: না‌হিদ ইসলাম স্বাস্থ্যখাতে ১৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকা-সৌদি রুটে আকাশপথে বড় ধরনের বিপর্যয়, ১৫৩টি ফ্লাইট বাতিল মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া সড়কে সাত মাসে ১১১টি দুর্ঘটনায় ১৪ জন নিহত বাংলাদেশে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মানুষ সহজে স্বাস্থ্যসেবা পেতে, উপজেলা পর্যায়ের হাসপাতালের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
Advertise with us

বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের জন্য হুইলচেয়ার সেবা চালু করল জুলাই জাদুঘর

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের জন্য হুইলচেয়ার সেবা চালু করল জুলাই জাদুঘর

জুলাই জাদুঘর পরিদর্শন সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের জন্য বিনামূল্যে হুইলচেয়ার সেবা চালু করেছে জাদুঘর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে এ সেবা চালু করা হয়েছে।

নতুন এ ব্যবস্থায় জাদুঘরের প্রবেশমুখ থেকেই দর্শনার্থীরা বিনামূল্যে হুইলচেয়ার নিতে পারবেন। পরিবারের সদস্য বা স্বজনদের সঙ্গে আসা দর্শনার্থীরা নিজেরাই হুইলচেয়ার পরিচালনা করে জাদুঘর ঘুরে দেখতে পারবেন। একা আসা দর্শনার্থীদের সহযোগিতায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন জাদুঘরের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকেরা।

হুইলচেয়ার ব্যবহারকারীরা যাতে নির্বিঘ্নে জাদুঘরের বিভিন্ন প্রদর্শনী কক্ষ পরিদর্শন করতে পারেন, সে বিষয়েও বিশেষ নজর রাখা হয়েছে।

এ উদ্যোগ সম্পর্কে জুলাই জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, জুলাই জাদুঘর দেশের প্রত্যেক নাগরিকের স্মৃতি ও অনুভূতির জায়গা। শারীরিক সীমাবদ্ধতা যেন কারও ইতিহাস জানার এবং জাদুঘর পরিদর্শনের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই এ বিশেষ সেবা চালু করা হয়েছে।

তিনি বলেন, দর্শনার্থীদের স্বজনদের পাশাপাশি জাদুঘরের স্বেচ্ছাসেবকেরাও সহযোগিতার জন্য প্রস্তুত থাকবেন, যাতে কেউ কোনো ধরনের ভোগান্তি ছাড়াই পুরো জাদুঘর ঘুরে দেখতে পারেন।

তিনি আরও বলেন, আমরা জুলাই জাদুঘরকে সবার জন্য পুরোপুরি অন্তর্ভুক্তিমূলক ও উন্মুক্ত একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।

জাদুঘর কর্তৃপক্ষ জানায়, অবকাঠামো নির্মাণের সময় থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের কথা বিবেচনায় নিয়ে হুইলচেয়ার চলাচলের উপযোগী পথ তৈরি করা হয়েছে। শারীরিক প্রতিবন্ধী দর্শনার্থী বা তাদের পরিবারের সদস্যরা জাদুঘরের মূল ফটকে যোগাযোগ করলেই তাৎক্ষণিকভাবে এ সেবা গ্রহণ করতে পারবেন। সূত্র: বাসস

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়