রবিবার ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত দিয়েছে সৌদি আরব: ধর্মমন্ত্রী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুন দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজের হাতে চালিকা শক্তি দিতে হবে: রাষ্ট্রপতি জামায়াতের লংমার্চে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে,নিহত ১ আহত ২০ সাজেক ফের অবরোধ, সড়কে যানবাহন চলাচল বন্ধ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে শ্রমিক বিক্ষোভ, বিজিবি মোতায়েন সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের নিয়মিত চোখ পরীক্ষার তাগিদ পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি বিএনপি সব সময় জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী: মীর শাহে আলম প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটের যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্তে কমিটি গঠন
Advertise with us

সাজেক ফের অবরোধ, সড়কে যানবাহন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাজেক ফের অবরোধ, সড়কে যানবাহন চলাচল বন্ধ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র মহড়া, পর্যটকদের জিম্মি করে হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আজ রোববার সকাল-সন্ধ্যা অবরোধ পালন করছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি। অবরোধের কারণে সাজেক সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি।

এতে বলা হয়, গত ১১ অক্টোবর থেকে সাজেকে চলমান অবরোধের ধারাবাহিকতায় সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা দিন দিন বেড়েছে। সম্প্রতি ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সশস্ত্র মহড়া এবং ৩১ অক্টোবর দুপুরে সাজেক এলাকায় নতুন করে গোলাগুলির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। সশস্ত্র তৎপরতার কারণে পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

সংগঠনটির অভিযোগ, নিজেদের স্বার্থ চরিতার্থ করতে সন্ত্রাসীরা সাজেকের পর্যটন সড়ক ও সাধারণ মানুষের জীবনযাত্রাকে জিম্মি করে রেখেছে।

একই সঙ্গে সাজেকে সশস্ত্র তৎপরতা বন্ধ, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আইনের আওতায় আনা এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়