মঙ্গলবার ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

Advertise with us

তৃতীয় দিনে ও মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

তৃতীয় দিনে ও মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

বেতন-ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে আবারও বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মিরপুরের বিভিন্ন পয়েন্টে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বৃদ্ধি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে অসন্তোষ প্রকাশ করে আসছিলেন শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

শ্রমিকদের বিক্ষোভের কারণে মিরপুরের বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শ্রমিকদের দাবি-দাওয়া ও বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়