সোমবার ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
চট্টগ্রামে চুরি হওয়া পুলিশের সেই ভ্যান চলে যেকোনো গাড়ির চাবি দিয়ে দেশে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃজনের অনুমোদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বঙ্গোপসাগরে অপরাধ দমনে কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকচাপায় এক মোটরসাইকেল চালক নিহত গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন খুলনায় আবারও রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ছাড়া উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারতের মধ্যে চলছে জেআরসি ৯১তম যৌথ কমিটির বৈঠক বাংলাদেশকে বিশ্ব-দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী
Advertise with us

দেশে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশে সরকার ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ লক্ষ্যে শিগগিরই জাতীয় এসএমই নীতিমালা-২০২৬ এর খসড়া অনুমোদন করবে মন্ত্রিসভা। রোববার (২২ নভেম্বর) জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।

বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশে শিল্পখাতের প্রতিবন্ধকতা দূর করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সহজ শর্তে ঋণ প্রদান, আধুনিক প্রশিক্ষণসহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসএমই পণ্যের আধুনিক মান বজায় রাখা, প্যাকেজীকরণ ও বিশ্ববাজারে প্রবেশে যথাযথ সহযোগিতা করা হবে। এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে ৫ বছরে কমপক্ষে ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

এর আগে, অনুষ্ঠানে যোগ দিয়ে এসএমই উদ্যোক্তা পুরষ্কার প্রদান করেন প্রধানমন্ত্রী। সাতটি বিভাগ ও একটি বিশেষ বিভাগে মোট ৮ জন উদ্যোক্তাকে এই পুরস্কার দেওয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জাতীয় এসএমই পণ্য মেলায় এবার অংশ নিয়েছেন ৩৮০ জন উদ্যোক্তা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

রবিসোমমঙ্গলবুধবৃহশুক্রশনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০ 

ফলো করুন দেশবার্তা-এর খবর

সম্পাদক ও প্রকাশক
মো: সামসুদ্দীন চৌধুরী
সম্পাদকীয় কার্যালয়