নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২৫ বার পঠিত | পড়ুন মিনিটে

সিলেটে প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমান আমিনসহ চারজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোররাতে নগরের একটি অভিজাত হোটেল থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম। আটক অন্য দুজন হলেন–বদির সহযোগী সিআইপি আবদুস শুক্কুর ও টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
পুলিশ জানায়, পুলিশ সদর দপ্তরের তথ্য ও নির্দেশনার ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টা থেকে নগরের জল্লারপাড় এলাকায় অবস্থিত গ্র্যান্ড প্যালেস হোটেলটি ঘিরে রাখে পুলিশ। আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগে। পরে বুধবার ভোর ৫টার দিকে তাদের আটক করে এসএমপির কোতোয়ালি থানায় নেওয়া হয়।
আটক ব্যক্তিরা কী কারণে সিলেটে অবস্থান করছিলেন এবং কোন মামলায় তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে আটক চারজনকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।